রাজনীতি

থাইল্যান্ড থেকে ফিরে অসুস্থ ফখরুল, ভর্তি হাসপাতালে

থাইল্যান্ড থেকে ফিরে অসুস্থ ফখরুল, ভর্তি হাসপাতালে
- ছবি - ইন্টারনেট

থাইল্যান্ড থেকে ফিরে অসুস্থ ফখরুল, ভর্তি হাসপাতালে

চোখের চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে দেশে ফিরে আবারও অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালে ভর্তি রয়েছেন।

মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সন্ধ্যায় থাইল্যান্ড থেকে ঢাকায় এসে গুলশানে চেয়ারপারসনের অফিসে নেতাদের সঙ্গে বৈঠকে ছিলেন রাত সাড়ে ১১টা পর্যন্ত। বাসায় ফেরার পর অস্বস্তিবোধ করছিলেন। বিষয়টি জানার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ওনাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যান।

শায়রুল কবির খান আরো বলেন, রাত ১টায় অধ্যাপক ড. এন এ এম মোমেনুজ্জামানের অধীনে ওনাকে ভর্তি করা হয়েছে। পর্যবেক্ষণে রয়েছেন। রাত ২টা ২০ মিনিটে জাহিদ হোসেন জানিয়েছেন এখন ভালো আছেন।