রাজনীতি

রাজশাহীতে সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময়

ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে নতুন ভাবে গড়তে চায়

ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে নতুন ভাবে গড়তে চায়
সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় উপস্থিত রাজশাহী মহানগর জামায়াতের নেতৃবৃন্দ

সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় রাজশাহী মহানগর জামায়াতের নেতৃবৃন্দ বলেন, ‘বিগত ১৫ বছর যে কোন দলের চেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির সবচেয়ে বেশী নির্যাতিত। এসময় নেতা-কর্মীরা বাড়িতে ঘুমাতে পারেননি।

সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় রাজশাহী মহানগর জামায়াতের নেতৃবৃন্দ বলেন, ‘বিগত ১৫ বছর যে কোন দলের চেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির সবচেয়ে বেশী নির্যাতিত। এসময় নেতা-কর্মীরা বাড়িতে ঘুমাতে পারেননি। অহেতুক মিথ্যা মামলার বেড়াজালে হয়রাণীসহ নিরাপদ ভাইদের পুলিশ ও আ’লীগ-ছাত্রলীগের নেতা-কর্মীরা খুন করেছে। এমন কি তাদের জানাযা পর্যন্ত আমাদের পড়তে দেয়া হয়নি। এতো জুলুম নির্যাতনের পরেও প্রতিশোধের নীতি পরিহার ও সকল বিষয়ে ক্ষমা প্রদর্শন করে জামায়াতে ইসলামী ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে নতুন ভাবে গড়তে চায়। এর ধারবাহিকতায় কেন্দ্রীয় এবং স্থানীয়ভাবে আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি।

আজ শনিবার বেলা ১১ টার দিকে নগরীর একটি রেণ্টুরেন্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী অন্তবর্তী সরকারের সময় বাংলাদেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা এবং রাজশাহীসহ দেশের সার্বিক রাজনৈতিক ও প্রশাসনিক পরিবেশ পরিস্থিতি নিয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে রাজশাহী মহানগরী জামায়াতের নেতৃবৃন্দ এই মতবিনিময় সভার আয়োজন করেন।

রাজশাহী মহানগরী জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে মূল বক্তব্য রাখেন সেক্রেটারী ইমাজ উদ্দীন মন্ডল। রাজশাহী মহানগরী জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক অধ্যাপক সারওয়ার জাহান প্রিন্সের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ সিদ্দিক হোসেন, নায়েবে আমীর এ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, সহকারী সেক্রেটারী অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, রাজশাহী মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোহাঃ সিফাত আলম, রাজশাহী বিশ্ববিদ্যালয় সভাপতি আবদুল্লাহ মুহায়মেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় জামায়াত নেতৃবৃন্দ আরও বলেন, দেশের মধ্যে জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা অবর্ণনীয় পুলিশী নির্যাতনের স্বীকার হলেও সব কিছু ভুলে জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা দ্বিতীয় স্বাধীনতা পরবর্তী সময় রাজশাহী সিটি কর্পোরেশন, পুলিশ লাইন, বিভিন্ন মন্দির ও হিন্দুদের বাড়ি পাহরাসহ লুটপাট এবং চাঁদাবাজী রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। একই সাথে আন্দোলন সংগ্রামে নিহতদের সার্বিক দায়-দ্বায়িত্ব গ্রহনসহ আহতদেরও উপযুক্ত চিকিৎসা সেবায় যথাযথ ভাবে সহযোগীতা করা হয়েছে। বন্যা কবলিত এলাকায় সর্বাত্বক ত্রান পৌছানোর ব্যবস্থা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী শাখা।

নায়েবে আমীর এ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম বলেন, চলমান ছাত্র-জনতার আন্দোলনের সময় ফ্যাসিষ্ট ও স্বৈরাচারী সরকার জামায়াত-শিবিরের নামে ৫৫টি অন্যান্য ৪৫০টি মামলা করেছে। আর আজ্ঞাত মামলা হিসেবে এর সংখ্যা দাঁড়ায় হাজারের অধীক। জামায়াত নেতৃবৃন্দ আরও বলেন, আন্দোলনে ১১ জনকে হত্যা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কুপিয়ে দুই জনের পা বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। এক প্রশ্নের জবাবে রাজশাহী মহানগরী জামায়াতের আমীর ড. মাওলানা কেরামত আলী বলেন, বিভিন্ন ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং কিছু প্রকৃয়াধীন।

কিন্তু আন্দোলনের ঘটনার সকল মামলার দ্বায়িত্ব জামায়াত নিবেনা। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে নিরাপরাধ কোন ব্যক্তি হয়রানীর স্বীকার না হয়। এসময় তিনি সকল সাংবাদিকদের বস্তু নিষ্ঠ এবং ন্যায়-নীতির সাথে সংবাদ পরিবেশন করার আহ্বান জানান।
 

নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোর নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোরের গুরুদাসপুরে চশমা ছাড়াই পবিত্র কোরআন পড়তে পারা কথিত ১২৩ বছর বয়সী আব্বাস প্রামাণিক মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সারাদেশ

১৫ মিনিট আগে

২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশ হতে পারে এইচএসসির ফল

রেজাল্ট ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশ হতে পারে এইচএসসির ফল

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশের সম্ভাবনা রয়েছে। এ সময়ের মধ্যে যেকোনো এক দিন ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব দিয়েছে শিক্ষা বোর্ডগুলো।

শিক্ষা ও ক্যাম্পাস

১৭ মিনিট আগে

হুতি হামলার আশঙ্কায় বাঙ্কারযুক্ত প্রাসাদে সৌদি যুবরাজ

সৌদি হুতি হামলার আশঙ্কায় বাঙ্কারযুক্ত প্রাসাদে সৌদি যুবরাজ

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় সৌদি আরবের রাজধানী রিয়াদে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ পরিস্থিতিতে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে বাঙ্কার-সুবিধাসম্পন্ন সুরক্ষিত প্রাসাদে অবস্থান নিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

আন্তর্জাতিক

২০ মিনিট আগে

ইবিতে আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা, ৫২ নবীন সদস্যকে বরণ

ইবি ইবিতে আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা, ৫২ নবীন সদস্যকে বরণ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা ও নবীন সদস্যদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১ ঘন্টা আগে

ইবির বায়োটেকনোলজি বিভাগে গবেষণাভিত্তিক পোস্টার প্রেজেন্টেশন

ইবি ইবির বায়োটেকনোলজি বিভাগে গবেষণাভিত্তিক পোস্টার প্রেজেন্টেশন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক সেমিনারের অংশ হিসেবে গবেষণাভিত্তিক প্রজেক্ট পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৫ ঘন্টা আগে