রাজনীতি

নিজেদের তৈরি করা আইনে বিচার হলেই আ.লীগের সাধ মিটে যাবে: জামায়াত আমির

নিজেদের তৈরি করা আইনে বিচার হলেই আ.লীগের সাধ মিটে যাবে: জামায়াত আমির
ছবি: সংগৃহিত

নিজেদের তৈরি করা আইনে বিচার হলেই আ.লীগের সাধ মিটে যাবে: জামায়াত আমির

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা দলের ওপর অত্যাচার করেছে তাদের প্রতি আমরা ওই প্রতিশোধ নেব না; কিন্তু যে খুন করেছে, গুম করেছে, এসবের নেতৃত্ব দিয়েছে, হুকুম দিয়েছে, বিভিন্ন অপরাধ করেছে সেই অপরাধের আমরা ন্যায়বিচার চাই। তাদের ওপর আমাদের মতো অবিচার করা হোক সেটাও আমরা চাই না।

তিনি বলেন, আমরা চাই তারা যে আইনে দেশ শাসন করেছিলেন, যে আইনে ট্রাইব্যুনাল গঠন করে এ দেশের গর্বিত সন্তানদের হত্যা করেছিলেন- ওই আইনে তারা যেন ন্যায়বিচারটা পায়। তারা যদি ন্যায়বিচারটা পায়, তাহলে তাদের জীবনের সাধ মিটে যাবে ইনশাআল্লাহ।

শনিবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হেফজুল ওলুম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত দলটির জেলা শাখার রুকন সম্মেলনে এসব কথা বলেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান বলেন, যে আওয়ামী লীগ নিজে নির্বাচন চায় না, তাহলে এরা কারা! এখন আওয়ামী লীগের জন্য নির্বাচনি আসন দাবি করে। এরা জাতির বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকা গত আওয়ামী সরকারের সময় উচ্ছিষ্টভোগী, তারাই এখন কথা বলার চেষ্টা করছে। এ দেশের আপামর ছাত্র-জনতা যেভাবে স্বৈরাচারকে বিদায় করেছে সেইভাবে আওয়ামী লীগের ভূতও তাড়াতে পারবে ইনশাআল্লাহ। তারা (আওয়ামী লীগ) আরও কিছুদিন অপেক্ষা করুক, নিজেদের সংশোধন করুক, মানুষ হোক।

তারা তো মানুষকে মানুষ হিসাবে গণ্য করে নাই, তারা হম্বি-তম্বি ধমক দিয়ে কথা বলতেন। তারা দেশের মানুষের সেবকের পরিবর্তে মালিকে পরিণত হয়েছিলেন। সারা জাতিকে তারা দাস-দাসি বানিয়েছিলেন। আমরা এই দেশে এ ধরনের মালিক আর দেখতে চাই না। দেশের মালিক হবেন আল্লাহ রাব্বুল আল-আমিন। বাকি কেউ শাসন ক্ষমতায় এলে তিনি হবেন সেবক। আওয়ামী লীগ কখনই সেবকের পরিচয় দিতে পারে নাই।

নির্বাচনের বিষয়ে জামায়াত আমির বলেন, আওয়ামী লীগের সাঙ্গোপাঙ্গ-দোসররা বলে- আগামী নির্বাচনে আওয়ামী লীগ আসতে পারবে? আমরা বলি আওয়ামী লীগ নির্বাচন চায় বলে তো কোনো প্রমাণ দিতে পারেনি। কারণ তারাই তত্ত্বাবধায়ক সরকারকে জবাই করে খুন করেছে।

তিনি আরও বলেন, পূজা এলে তাদের মন্দিরে আমরা পাহারা দিতে চাই না। নির্বিঘ্নে তারা তাদের উপসনা করুক, আমরা নির্বিঘ্নে আমাদের এবাদত-বন্দেগী করতে চাই কিন্তু বিগত ১৫ বছর মসজিদে খতিবের মাইক কেড়ে নেওয়া হয়েছে। তাফসির মাহফিলে মুফাসসিরদের মাইক কেড়ে নেওয়া হয়েছে। তাফসির মাহফিল করতে দেওয়া হয়নি। প্রশাসন এসেছে সঙ্গে দলীয় গুন্ডারাও এসেছে। সেখানেও তাণ্ডব চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

ভারতের উদ্দেশে জামায়াত আমির বলেন, বিদেশ থেকে কেউ যদি আমাদের ওপর অন্যায় কোনো চাপ প্রয়োগ করতে চায় তাহলে তাদের আমরা বলব, এই জাতি ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে। দুর্নীতি, খুন, গুম, লুটপাট, ধর্ষণ, আয়নাঘরের বিপক্ষে দাঁড়িয়েছে, এই জাতি ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র মোকাবেলা করবে ইনশাআল্লাহ। এই জাতির সঙ্গে আল্লাহ আছেন।

চাঁপাইনবাবগঞ্জে জেলা জামায়াতের আমির মাওলানা আবু জার গিফারীর সভাপতিত্বে অনুষ্ঠিত রুকন সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দীন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম, রাজশাহী মহানগর জামায়াতের আমির ড. মাওলানা কেরামত আলী, সাবেক এমপি লতিফুর রহমান প্রমুখ।

সাংবাদিক পেটানোর ঘটনায় ছাত্রদলের তিন নেতাকর্মীসহ চারজনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাবি সাংবাদিক পেটানোর ঘটনায় ছাত্রদলের তিন নেতাকর্মীসহ চারজনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় শাখা ছাত্রদলের তিন নেতাকর্মী ও শহীদ জিয়াউর রহমান হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আরিফুল ইসলামের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সুপারিশ করেছে তদন্ত কমিটি।

শিক্ষা ও ক্যাম্পাস

৩৯ মিনিট আগে

ফাইনালে চীনের দুই খেলোয়াড়

রাজশাহীতে আন্তর্জাতিক টেনিস ফাইনালে চীনের দুই খেলোয়াড়

রাজশাহীতে চলমান আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের মেয়েদের এককের ফাইনালে মুখোমুখি হচ্ছেন চীনের দুই খেলোয়াড় সিয়ান জিয়াঙ ও জিমো সঙ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে সেমিফাইনালে নিজ দেশের প্রতিপক্ষকে হারিয়ে তাঁরা ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন। আগামীকাল শুক্রবার সকালে এই ফাইনাল খেলা হবে।

খেলা

১ ঘন্টা আগে

রামেবিতে মব কালচার বরদাশত নয়

ভূমিমন্ত্রী মিনু রামেবিতে মব কালচার বরদাশত নয়

বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় পরিদর্শন ও উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হকের সঙ্গে সাক্ষাৎকালে ভূমিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি উপাচার্যকে তাঁর চেয়ারে সসম্মানে বসিয়ে দেন এবং তাঁর সঙ্গে চা-চক্রে মিলিত হন।

রাজশাহী

১ ঘন্টা আগে

দিল্লিতে বিক্ষোভ ঘিরে কঠোর নিরাপত্তা, মোতায়েন ২৩ হাজার পুলিশ

ভারত দিল্লিতে বিক্ষোভ ঘিরে কঠোর নিরাপত্তা, মোতায়েন ২৩ হাজার পুলিশ

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক

২ ঘন্টা আগে

তুরস্কের পার্লামেন্ট স্পিকারের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

তুরস্ক তুরস্কের পার্লামেন্ট স্পিকারের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

তুরস্কের পার্লামেন্টের স্পিকার প্রফেসর ড. নুমান কুরতুলমুশের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, সংসদীয় গণতন্ত্রে জামায়াতের ভূমিকা, রোহিঙ্গা সংকট এবং দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে

রাজনীতি

২ ঘন্টা আগে

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

মার্কিন ইরান যুদ্ধ মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

ইরানের সঙ্গে ‘ফলপ্রসূ আলোচনা’ চলছে জানিয়ে দেশটিতে হামলা না চালানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানো হবে না বলে জানিয়েছেন তিনি। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন।

আন্তর্জাতিক

৬ ঘন্টা আগে