রাজনীতি

শেখ হাসিনাকে সাহস রাখার পরামর্শদাতা সেই আ. লীগ নেতা আটক

শেখ হাসিনাকে সাহস রাখার পরামর্শদাতা সেই আ. লীগ নেতা আটক
ছবি: সংগৃহীত

শেখ হাসিনাকে সাহস রাখার পরামর্শদাতা সেই আ. লীগ নেতা আটক

 

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশত্যাগে বাধ্য হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোবাইলফোনে সাহস রাখার পরামর্শদাতা বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবিরকে আটক করেছে পুলিশ। বু

ধবার (১৪ আগস্ট) সকাল পৌনে ৬টার দিকে শহরের আমতলা সড়কের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মিজানুর রহমান বলেন, ঢাকা থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এসেছে। বরগুনা থানা পুলিশের সহযোগিতায় তাকে আটক করা হয়।

গত ১২ আগস্ট রাতে জাহাঙ্গীর কবির নিজ বাড়িতে বসে শেখ হাসিনার সঙ্গে মোবাইলফোনে কথা বলেন। এ সময় তিনি শেখ হাসিনাকে মনে সাহস রাখার পরামর্শ দেন। সম্প্রতি এ সংক্রান্ত একটি ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

সেই ভিডিওতে দেখা যায়, জাহাঙ্গীর কবির যখন মোবাইল ফোনে কথা বলছিলেন তখন জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা সেখানে উপস্থিত ছিলেন এবং তারা শেখ হাসিনার পক্ষে স্লোগান দেন। এর আগে গত ১০ আগস্ট জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে বরগুনা শহরে আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

প্রসঙ্গত, নৌপথে পালানোর সময় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

কোটা সংস্কার ও ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর পরই শেখ হাসিনা সরকারের মন্ত্রী ছাড়াও আওয়ামী লীগের অন্যান্য নেতারা আত্মগোপনে চলে যান।

‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চুয়েট ‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

শিক্ষা ও ক্যাম্পাস

৬ মিনিট আগে

পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

পবা পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

রাজশাহীর পবা উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী

১৫ মিনিট আগে

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জনসচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি।

জাতীয়

৪ ঘন্টা আগে

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

ছায়া মন্ত্রিসভা বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

সরকারের কার্যক্রম তদারকি ও জবাবদিহি নিশ্চিত করতে বিরোধী দলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

জাতীয়

৪ ঘন্টা আগে