রাজনীতি

ধামইরহাটে তিন দিনব্যাপী পূজা মন্ডব পরিদর্শন করলেন বিএনপি নেতাকর্মীরা

ধামইরহাটে তিন দিনব্যাপী পূজা মন্ডব পরিদর্শন করলেন বিএনপি নেতাকর্মীরা
ছবি: সংগৃহীত

ধামইরহাটে সম্প্রীতির আহ্বানে তিন দিনব্যাপী পূজা মন্ডব পরিদর্শন বিএনপির নেতাকর্মীর

নওগাঁর ধামইরহাটে গত ১০ অক্টোবর বৃহস্পতিবার হইতে ১২ অক্টোবর শনিবার পর্যন্ত তিন দিনব্যাপী বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধামইরহাট উপজেলা বিএনপির ও এর অঙ্গসংগঠন অত্র উপজেলার বিভিন্ন পূজা মন্ডবের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সৌজন্য সাক্ষাৎ করেন,পাশাপাশি কিছু সংখ্যক পূজা মন্ডবে উপজেলার বিএনপির পক্ষ থেকে অনুদানের অর্থ প্রদান করা হয়।

কেন্দ্রীয় বিএনপির নির্দেশক্রমে পূজা মণ্ডব পরিদর্শনের এই কর্মসূচি পালন করেন ধামইরহাট উপজেলা বিএনপি।

পূজা মন্ডব পরিদর্শন কালে উপজেলা বিএনপির নেতা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মো: হানজালা বলেন, সৌহার্দ্য সম্প্রতির মেলবন্ধনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ সংগঠন জাতীয়তাবাদে বিশ্বাসী। ধর্মীয় বিভাজন ভুলে সাম্প্রদায়িক প্রতিহিংসা পরিহার করে আমরা একে অন্যের সহযোগী হয়ে থাকবো। আমরা সবাই এদেশের নাগরিক,যার যার ধর্মীয় রীতিনীতি পালনে কোন বাধা নেই,পূর্বেও কখনো ছিলনা। আমরা সবাই বাঙালি এটাই আমাদের পরিচয়।

যারা সাম্প্রদায়িকতার উস্কানি দিবে তাদের কঠোর হস্তে দমন করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এছাড়াও তিনি আরও বলেন পূজা চলাকালীন সময়ে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করার জন্য উপজেলার বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সর্বদা হিন্দুধর্মালম্বীদের পাশে থাকবে।

বিএনপির নেতা মো: হানজালা'র নেতৃত্বে গত তিন দিনের সফর সঙ্গী ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ:সাংগঠনিক সম্পাদক মো: আল আমিন, উপজেলার যুবদল নেতা জাহাঙ্গীর আলম লিটন, যুব নেতা রুবেল হাসান রতন, যুব নেতা মুনছুর আলম, আড়ানগর বিএনপির আহবায়ক শামিম করিব মিল্টন, উপজেলা কৃষকদলের সভাপতি তরিকুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামিম রেজা, হিন্দুদল নেতা মহেশ পাল প্রমুখ।

কলকাতার মুসলিম অধ্যুষিত কলোনিতে পানি বন্ধের অভিযোগ

জাতিসংঘে তৃণমূল সাংসদের চিঠি কলকাতার মুসলিম অধ্যুষিত কলোনিতে পানি বন্ধের অভিযোগ

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় মুসলিম অধ্যুষিত একটি কলোনিতে দীর্ঘদিন ধরে পানীয় জলের সরবরাহ বন্ধ থাকার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সংসদ সদস্য সমীরুল ইসলাম।

আন্তর্জাতিক

১ ঘন্টা আগে

‘আমার নামে একটি রিকশা থাকলেও প্রমাণ দিন’: গোলাম পরওয়ার

জামায়াত ‘আমার নামে একটি রিকশা থাকলেও প্রমাণ দিন’: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, তাঁর নামে ৭০০–৮০০টি রিকশা থাকার প্রচারণা তো দূরের কথা, সারাদেশের কোথাও তাঁর নামে একটি রিকশা রয়েছে—এমন প্রমাণ দিতে পারলেও তা যথেষ্ট হবে।

রাজনীতি

১ ঘন্টা আগে

গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে ভারতের নতুন অবস্থান, আলোচনা হবে যৌথ নদী কমিশনে

গঙ্গা চুক্তি নবায়ন গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে ভারতের নতুন অবস্থান, আলোচনা হবে যৌথ নদী কমিশনে

বাংলাদেশের সঙ্গে গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়ন নিয়ে যেকোনো আলোচনা বিদ্যমান প্রাতিষ্ঠানিক কাঠামো যৌথ নদী কমিশনের (জেআরসি) আওতায় পরিচালিত হবে বলে জানিয়েছে ভারত।

আন্তর্জাতিক

১ ঘন্টা আগে

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৪৯

হাম ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৪৯

দেশে হামের সংক্রমণ ও উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৪৯ জন।

সারাদেশ

৩ ঘন্টা আগে

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

শারীরিক, মানসিক, আত্মিক ও সামাজিকভাবে ভালো থাকার নামই স্বাস্থ্য। তাই মানসিক স্বাস্থ্যকে কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাজনীতি

৩ ঘন্টা আগে

চাঁদাবাজি-দখলে অতিষ্ঠ ব্যবসায়ীরা, নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন

বিবিসি বাংলা চাঁদাবাজি-দখলে অতিষ্ঠ ব্যবসায়ীরা, নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন

চাঁদা না পেয়ে অফিসে হামলা, নির্মাণকাজ বন্ধ; রাজনৈতিক প্রশ্রয় ও আইন প্রয়োগের দুর্বলতাকে দায়ী করছেন ভুক্তভোগীরা।

জাতীয়

৩ ঘন্টা আগে