রাজনীতি

অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনারের সঙ্গে যে কথা হলো জামায়াত নেতাদের

অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনারের সঙ্গে যে কথা হলো জামায়াত নেতাদের
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনারের সঙ্গে যে কথা হলো জামায়াত নেতাদের

ঢাকায় অস্ট্রেলিয়ান ডেপুটি হাইকমিশনার ক্লিনটন পোবকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ।

বৈঠকের বিষয়ে জামায়াতের বিবৃতিতে বলা হয়েছে, আজ তাদের মধ্যে মধ্যে এই বৈঠক হয়েছে। সাক্ষাৎকালে বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইতিবাচক ভূমিকা ও জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর নির্বাচিত প্রতিনিধিদের গঠনমূলক ভূমিকা তুলে ধরা হয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সামগ্রিকভাবে বাংলাদেশে জামায়াতে ইসলামী যে ভূমিকা পালন করেছে, তাতে অস্ট্রেলিয়ান ডেপুটি হাইকমিশনার সন্তোষ প্রকাশ করেন। তিনি অস্ট্রেলিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের কর্মদক্ষতার প্রশংসা করেন এবং তাদের সুযোগ- সুবিধা বৃদ্ধির ব্যাপারে অস্ট্রেলিয়ান সরকার আরও কাজ করবে বলে অভিমত ব্যক্ত করেন।

এ সময় তারা বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন এবং উভয় দেশের উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

রাজশাহীতে ৮৫ পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিলেন রাসিক প্রশাসক

প্রতিটি মণ্ডপ পাবে ২০ হাজার টাকা রাজশাহীতে ৮৫ পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিলেন রাসিক প্রশাসক

রাজশাহী মহানগরীর ৮৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৭ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। প্রতিটি পূজামণ্ডপে ২০ হাজার টাকা করে এ অনুদান দেওয়া হয়।

রাজশাহী

২ ঘন্টা আগে

নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

ল্যাপটপ উদ্ধার নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ।

রাজশাহী

২ ঘন্টা আগে

দলীয় প্রতীকে হবে না স্থানীয় সরকার নির্বাচন: চিফ হুইপ

নির্বাচন দলীয় প্রতীকে হবে না স্থানীয় সরকার নির্বাচন: চিফ হুইপ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন কোনো দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। তিনি বলেন, নির্বাচনে কোনো ধরনের প্রভাব বিস্তার বা প্রশাসনিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না।

রাজনীতি

২ ঘন্টা আগে

চাঁদাবাজি দমনে কঠোর প্রধানমন্ত্রী, এমপিদের দিলেন ৬ নির্দেশনা

৬ নির্দেশনা চাঁদাবাজি দমনে কঠোর প্রধানমন্ত্রী, এমপিদের দিলেন ৬ নির্দেশনা

চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ এবং দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করাসহ দলীয় সংসদ সদস্যদের ছয়টি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

জাতীয়

৩ ঘন্টা আগে

রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত, আহত ২৪

সৌদি রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত, আহত ২৪

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

জাতীয়

৩ ঘন্টা আগে

সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বিএনপি সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের (এমপি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জাতীয়

১১ ঘন্টা আগে