রাজনীতি

২০২৩ সালের ছবি দিয়ে আ'লীগের শোক দিবস পালনের দাবি

২০২৩ সালের ছবি দিয়ে আ'লীগের শোক দিবস পালনের দাবি
ছবি: সংগৃহীত

২০২৩ সালের ছবি দিয়ে আওয়ামী লীগের পোস্ট

‌‘ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ এর আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু ও ১৫ আগস্ট এ নিহত তার পরিবারের সকল সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত’— এমন ক্যাপশনে গতকাল বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের ভেরিফায়েড পেজে ৫টি ছবি সংযুক্ত একটি পোস্ট করা হয়। সেই পোস্টের একটি ছবিতে গত বছরের (২০২৩) তারিখ দেখা যায়। পুরাতন ছবি দিয়ে এবছর পোস্ট করায় নেটিজেনরা সদ্য ক্ষমতা হারা দলটিকে ধুয়ে দেন।

আওয়ামী লীগের ভেরিফায়েড পেজে পোস্ট করা ছবির একটিতে ১৫/৮/২০২৩ তারিখ লেখা রয়েছে। এতে অনেককেই নেতিবাচক কমেন্ট করতে দেখা যায়।

মুহাম্মদ আদিল নামে একজন কমেন্টে লেখেন, ‌‘অবাক লাগে আওয়ামী লীগের মতো একটা দলের অফিসিয়াল পেজ এরকম একজন অনভিজ্ঞ এডমিন নিয়ন্ত্রণ করে। যে গুজব ছড়াতে গেলেও ধরা খেয়ে যেতে হয়।’

আব্দুল আউয়াল কমেন্টে লেখেন, ‘আওয়ামী লীগ কেমন দেউলিয়া হলে তাদের ভেরিফায়েড পেজে ২৩ সালের ছবি ২৪ সালের বলে চালিয়ে দেয়। গুজবের একটা লিমিট থাকা দরকার।’

বাবুল খান নামে আরেকজন লেখেন, ‘কি যুগে আসলাম গুজব লীগ ভালো করে গুজবটাও দিতে পারে না।’

পোস্ট করা ছবিগুলো গত বছরে দাবি করা হয়। তবে ছবিটি আসলেই গত বছরের কি না তা জানতে দলের কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। কল দিলে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার ফোন নম্বর বন্ধ পাওয়া যায়।

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জনসচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি।

জাতীয়

১ ঘন্টা আগে

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

ছায়া মন্ত্রিসভা বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

সরকারের কার্যক্রম তদারকি ও জবাবদিহি নিশ্চিত করতে বিরোধী দলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

জাতীয়

১ ঘন্টা আগে

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

জামায়াত ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রাজনীতি

২ ঘন্টা আগে

পাকিস্তানে ট্রেন লাইনচ্যুত, নিহত ৬, আহত ৩০

ট্রেন পাকিস্তানে ট্রেন লাইনচ্যুত, নিহত ৬, আহত ৩০

পাকিস্তানের মুলতানে যাত্রীবাহী ট্রেন রেহমান বাবা এক্সপ্রেসের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।

আন্তর্জাতিক

২ ঘন্টা আগে

দুর্যোগের ক্ষতি কমাতে বাস্তবসম্মত নগর পরিকল্পনার তাগিদ রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি দুর্যোগের ক্ষতি কমাতে বাস্তবসম্মত নগর পরিকল্পনার তাগিদ রাষ্ট্রপতির

দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণ এবং বাস্তবসম্মত নগর পরিকল্পনার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাতীয়

৩ ঘন্টা আগে