স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে প্রার্থীদের কোনো নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয়। প্রার্থীদের যোগ্যতা-অযোগ্যতা নির্ধারণ এবং নির্বাচনের বিধিমালা তৈরির দায়িত্ব নির্বাচন কমিশনের।

এ সময় তিনি বলেন, এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সে বিষয়ে নির্বাচন কমিশন আইন ও শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, নির্বাচন কমিশন বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠালে প্রয়োজন অনুযায়ী আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

জামায়াত সরকারের ওপর এ বিষয়ে দায় চাপালে তা গ্রহণযোগ্য হবে না বলেও মন্তব্য করেন তিনি।