দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও দখলবাজির প্রতিযোগিতা চলছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেছেন, দেশ থেকে চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিশেষ অনুদান ও চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, দেশের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি ও দখলবাজির প্রতিযোগিতা চলছে। এ ধরনের কর্মকাণ্ড দেশের স্বাভাবিক পরিবেশ ও মানুষের জীবনকে ক্ষতিগ্রস্ত করছে। চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার প্রয়োজন রয়েছে।
তিনি বলেন, সঠিক নেতৃত্বের কারণে বিগত সময়ে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হয়নি। দেশের অগ্রগতি ও মানুষের প্রত্যাশা পূরণে সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠা জরুরি।
শিক্ষাব্যবস্থা প্রসঙ্গে বিরোধী দলীয় নেতা বলেন, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হবে। শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে পড়াশোনা করতে পারে, সে পরিবেশ নিশ্চিত করা জরুরি।
একই সঙ্গে শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকারকে আরও কার্যকর ও বাস্তবমুখী উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।






