রাজনীতি

জামায়াত আমিরের সঙ্গে সমমনা জোট সমন্বয়কের মতবিনিময়

জামায়াত আমিরের সঙ্গে সমমনা জোট সমন্বয়কের মতবিনিময়
ছবি: সংগৃহীত

জামায়াত আমিরের সঙ্গে সমমনা জোট সমন্বয়কের মতবিনিময়

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রাক্কালে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে মতবিনিময় করেছেন যুগপৎ আন্দোলনের শরিক জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।

মঙ্গলবার (০৬ আগস্ট) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় জামায়াতের নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে সমমনা জোটের পক্ষে জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মওলা চৌধুরী, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এমএন শাওন সাদেকী, এনপিপির মহাসচিব মোস্তফিজুর রহমান মোস্তফা, যুগ্ম মহাসচিব মো. ফরিদ উদ্দিন প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

‘সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াইয়ের ময়দান ছাড়ার সুযোগ নেই’
পরে ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, দেশে বর্তমানে নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজ করছে। সাম্প্রদায়িক হামলা, ব্যক্তিগত প্রতিশোধ, অর্থনৈতিক প্রতিষ্ঠানে লুটপাট-দখল, অরাজকতা, স্থাপনায় হামলার ঘটনা বন্ধ করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। মানুষের জান-মালের নিরাপত্তা বিধান করতে হবে। এ জন্য দেশব্যাপী সেনাবাহিনীর টহল আরও বৃদ্ধি করতে হবে।

‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চুয়েট ‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

শিক্ষা ও ক্যাম্পাস

৯ ঘন্টা আগে

পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

পবা পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

রাজশাহীর পবা উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী

৯ ঘন্টা আগে

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জনসচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি।

জাতীয়

১৩ ঘন্টা আগে

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

ছায়া মন্ত্রিসভা বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

সরকারের কার্যক্রম তদারকি ও জবাবদিহি নিশ্চিত করতে বিরোধী দলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

জাতীয়

১৩ ঘন্টা আগে