রাজনীতি

অর্থ উপদেষ্টা ও গভর্নরের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে পরোয়ানা স্থগিত

অর্থ উপদেষ্টা ও গভর্নরের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে পরোয়ানা স্থগিত
ছবি: সংগৃহীত

অর্থ উপদেষ্টা ও গভর্নরের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে পরোয়ানা স্থগিত

যুক্তরাষ্ট্রে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের বিরুদ্ধে একটি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল।

তবে সেই পরোয়ানা স্থগিত করা হয়েছে।বিদ্যুৎ কোম্পানি স্মিথ কোজেনারেশনের একটি সালিসি মামলায় তাদের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হযেছিল।

শনিবার (২৬ অক্টোবর) সিনিয়র সচিব পদমর্যাদায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী তার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে পরোয়ানা স্থগিতের বিষয়টি জানিয়েছেন।

পোস্টে মুশফিকুল ফজল বলেছেন, ১৯৯৯ সালে আওয়ামী লীগ সরকার কর্তৃক একটি চুক্তি বাতিলের দায়ে স্মিথ কোজেনারেশন ক্ষতিপূরণ দাবি করে যুক্তরাষ্ট্রের আদালতে একটি মামলা করে। ১৯৯৭ সালে স্মিথ কোজেনারেশন তৎকালীন বাংলাদেশের সরকারের সঙ্গে একটি বিদ্যুৎ ক্রয় চুক্তি স্বাক্ষর করেছিল এবং দেশের উত্তরাঞ্চলে একটি বার্জ-মাউন্টেড বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য অনুমতি দিয়েছিল সরকার।

তিনি আরও বলেন, এই মামলায় দীর্ঘ প্রায় ২৫ বছর পর ওয়াশিংটন ডিসি সার্কিট কোর্ট অনেকটা এখতিয়ারবহির্ভূত একটি রায় দেন, যা আজ শুক্রবার আদালত কর্তৃক স্থগিত করা হয়।

যদিও বিষয়টির সাময়িক অবসান ঘটেছে; তবে লুটেরা সরকারের দায় রক্তস্নাত বিপ্লবের মাধ্যমে গঠিত এই অন্তর্বর্তীকালীন সরকার নিতে পারে না। বাংলাদেশ সরকারের সে সময় জড়িতদের বিরুদ্ধে এবং বিষয়টি বর্তমান সরকারের নজরে না এনে ধামাচাপাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি।

উল্লেখ্য, এর আগে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একটি আদালতের গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি জানিয়ে একটি প্রতিবেদন করে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ল-৩৬০।

স্থানীয় সময় গত বৃহস্পতিবার ইউএস ডিস্ট্রিক্ট বিচারক কার্ল জে নিকোলস স্মিথ মার্কিন মার্শাল সার্ভিসকে অভিযুক্ত দুজন ব্যক্তিকে আদালতে হাজির করার নির্দেশ দেন।

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

মার্কিন ইরান যুদ্ধ মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

ইরানের সঙ্গে ‘ফলপ্রসূ আলোচনা’ চলছে জানিয়ে দেশটিতে হামলা না চালানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানো হবে না বলে জানিয়েছেন তিনি। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন।

আন্তর্জাতিক

২ ঘন্টা আগে

চালের দাম বাড়ল কেজিতে ৩ টাকা

বাজারে সব জিনিসের দাম বৃদ্ধি চালের দাম বাড়ল কেজিতে ৩ টাকা

রাজধানীর খুচরা বাজারে সব ধরনের চালের দাম বেড়েছে। গত এক থেকে দেড় সপ্তাহের ব্যবধানে সরু চালের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা এবং মাঝারি চালের দাম ১ থেকে ২ টাকা বেড়েছে।

অর্থনীতি

২ ঘন্টা আগে

সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ হোসেন

ঐক্যের আহ্বান সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ হোসেন

ইসলামী দলগুলোর ভোটের হিসাব তুলে ধরে বৃহত্তর ঐক্যের আহ্বান জানিয়েছেন সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেছেন, সব ইসলামী দল এক হলেও বর্তমান বাস্তবতায় ক্ষমতায় যাওয়া সম্ভব নয়। সাধারণ জনগণের সঙ্গে দলগুলোর যোগাযোগের ঘাটতি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয়

২ ঘন্টা আগে

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

ইউনিয়ন খেলার মাঠ নিশ্চিতসহ দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিত করতে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে অন্তত ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ

জাতীয়

১৫ ঘন্টা আগে

শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

শিক্ষক দিবস শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ও নৈতিক ভিত্তিকে চরমভাবে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছিল।

রাজনীতি

১৬ ঘন্টা আগে

ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস, পরীক্ষা ও ভাইভা বোর্ডসহ সব একাডেমিক কার্যক্রমে হিজাব ও নেকাব পরার বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে ইসলামী ছাত্রী সংস্থা।

শিক্ষা ও ক্যাম্পাস

১৬ ঘন্টা আগে