রাজনীতি

চট্টগ্রামে জামায়াতের সাবেক আমিরের ওপর হামলা

চট্টগ্রামে জামায়াতের সাবেক আমিরের ওপর হামলা
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে জামায়াতের সাবেক আমিরের ওপর হামলা

চট্টগ্রামের মিরসরাই উপজেলা জামায়াতের সাবেক আমির মফিজুর রহমান নিজামীর ওপর হামলার হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাটাছরা ইউনিয়নের পূর্ব বামনসুন্দর জুয়া কাজী ভূঁইয়া বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। মফিজুর রহমান ওই বাড়ির মরহুম আমিনুল হকের ছেলে।

আহত মফিজুর রহমানের ছেলে হাসান আরিফ জানান, ২০২৩ সালে একই এলাকার হেলাল উদ্দিন, নাসির উদ্দিনসহ ১০ জনের নামে আমার মা ফিরোজা বেগম চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি সিআর মামলা করেন। ওই মামলায় হেলাল উদ্দিনের নামে ওয়ারেন্ট জারি হলে ক্ষিপ্ত হয়ে সোমবার দুপুরে আমাদের বাড়িতে গিয়ে বাবার ওপর অতর্কিত হামলা চালায়। আমার আব্বা ওই মামলার স্বাক্ষী ছিলেন। এ সময় আমার মাকে জিম্মী করে রাখে। পরে সেনাবাহিনী গিয়ে উনাকে উদ্ধার করে।

উপজেলা জামায়াতের আমির নুরুল কবির জানান, হামলায় আহত মফিজুর রহমান মস্তান নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

তিনি আরো বলেন, বিনা উস্কানিতে সম্পূর্ণ ঠান্ডা মাথায় সন্ত্রাসী হামলা কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না। হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে চিহ্নিত সন্ত্রাসীদের কে গ্রেফতারের জোর দাবি জানান।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, কাটছরা এলাকায় হামলার ঘটনায় কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইবির বায়োটেকনোলজি বিভাগে গবেষণাভিত্তিক পোস্টার প্রেজেন্টেশন

ইবি ইবির বায়োটেকনোলজি বিভাগে গবেষণাভিত্তিক পোস্টার প্রেজেন্টেশন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক সেমিনারের অংশ হিসেবে গবেষণাভিত্তিক প্রজেক্ট পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৫৫ মিনিট আগে

রাজশাহীতে বাড়ি থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

হত্যার সন্দেহ রাজশাহীতে বাড়ি থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজশাহী নগরের কেদুর মোড় এলাকায় একটি বাড়ি থেকে বেলী রানী (৭০) নামের এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহে আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

রাজশাহী

৫ ঘন্টা আগে

রাজশাহীতে ৮৫ পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিলেন রাসিক প্রশাসক

প্রতিটি মণ্ডপ পাবে ২০ হাজার টাকা রাজশাহীতে ৮৫ পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিলেন রাসিক প্রশাসক

রাজশাহী মহানগরীর ৮৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৭ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। প্রতিটি পূজামণ্ডপে ২০ হাজার টাকা করে এ অনুদান দেওয়া হয়।

রাজশাহী

৮ ঘন্টা আগে

নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

ল্যাপটপ উদ্ধার নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ।

রাজশাহী

৯ ঘন্টা আগে