রাজনীতি

খোঁজ নেই ইনু-মেননসহ ১৪ দলের শীর্ষ নেতাদের

খোঁজ নেই ইনু-মেননসহ ১৪ দলের শীর্ষ নেতাদের
ছবি: সংগৃহীত

খোঁজ নেই ইনু-মেননসহ ১৪ দলের শীর্ষ নেতাদের

আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। হঠাৎ তৈরি হওয়া এই পরিস্থিতিতে গ্রেফতার আতঙ্কে গা ঢাকা দিয়েছেন দলটির প্রভাবশালী নেতা থেকে শুরু করে তাদের কাছের অনুসারীরাও।

আওয়ামী লীগের মতো লাপাত্তা হয়ে গেছেন ১৪ দলীয় জোটের নেতারাও। জোটের গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী দুই নেতা গ্রেফতার হলেও বাকিদের খোঁজ মিলছে না।

১৪ দলীয় জোটের মধ্যে প্রভাবশালী নেতা হিসেবে ধরা হয় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সভাপতি হাসানুল হক ইনু ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাসেদ খান মেননকে।

কোটা আন্দোলন চলা অবস্থায় আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে ১৪ দলের সঙ্গে বৈঠক করেছিলেন এই দুই প্রভাবশালী নেতা। আন্দোলন দমাতে এই দুই নেতা কারফিউ জারিরও পরামর্শ দিয়েছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সরকার পতনের পর থেকেই এই দুই নেতা আত্মগোপনে রয়েছেন৷ তাদের কোথাও খোঁজ পাওয়া যাচ্ছে না। আত্মগোপনে থানা ইনুর বিরুদ্ধে মঙ্গলবার পর্যন্ত পাঁচটি হত্যা মামলা হয়েছে।

জাসদ সূত্রে জানা গেছে, শেখ হাসিনার দেশত্যাগের পর জাসদের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের ১৪টি জেলায় থাকা কার্যালয়গুলোতে হামলার ঘটনা ঘটেছে৷ হামলা হয়েছে হাসানুল হক ইনুর গ্রামের বাড়িতে৷

পরিচয় প্রকাশ না করার শর্তে জাসদের এক নেতা ঢাকা মেইলকে বলেন, দলীয় শীর্ষ নেতারা এখন নিরাপদ অবস্থানে আছেন। বিভিন্ন স্থানে হামলা-মামলা হয়েছে৷ এজন্য আমরা এখন নিষ্ক্রিয় আছি। দলের শীর্ষ নেতারা সব কিছু পর্যবেক্ষণ করছেন।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননও বর্তমানে আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। তার ব্যবহৃত মোবাইল নম্বর সচল পাওয়া থাকলেও একাধিকবার ফোন করে পাওয়া যায়নি। সরকার পতনের পর অন্যান্য নেতাদের পাশাপাশি বিভিন্ন মামলায় আসামি করা হয়েছে রাশেদ খান মেননকেও।

বিভিন্ন সূত্র জানা গেছে, জাতীয় পার্টির একাংশ, বাংলাদেশ সাম্যবাদী দল (এমএল) প্রধান দীলিপ বড়ুয়া, বাংলাদেশ গণতন্ত্রী পার্টির প্রধান নুরুর রহমান সেলিম, গণআজাদী লীগ প্রধান হাজি আবদুস সামাদ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বিএসডি) প্রধান রেজাউল রশিদ খান, গণতান্ত্রিক মজদুর পার্টি ও কমিউনিস্ট কেন্দ্র প্রধান জাকির হোসেন, গণফোরাম প্রধান ড. কামাল হোসেন, ন্যাশনাল আওয়ামী পার্টি- ন্যাপ প্রধান মোজাফফর আহমেদরা আত্মগোপনে রয়েছেন। ৫ আগস্টের পর এসব নেতাদের প্রকাশ্যে দেখা যায়নি।

তবে আন্দোলনকারী ছাত্র-জনতা এরইমধ্যে আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ থাকা দল ও তাদের শীর্ষ নেতাদেরও শাস্তি দাবি করেছেন। তাদের দাবি, শুধু আওয়ামী লীগ একাই নয়, তাদের শোষণের সঙ্গী ছিল আরও ১৩টি দল। এদেরও বিচারের আওতায় আনা উচিত।

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

বিমান রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

জাতীয়

১০ ঘন্টা আগে

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

নোবেল অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার নীতির ভিত্তি তৈরিতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড।

অর্থনীতি

১০ ঘন্টা আগে

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

অকৃতকার্য এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশের দুই মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দিতে যাচ্ছে সরকার। এক বছর অপেক্ষা না করিয়ে দ্রুততম সময়ে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো।

স্পেশাল ফিচার

১০ ঘন্টা আগে

মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাবি ছাত্রদল মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাজশাহীর বাঘা উপজেলার একটি আলিম মাদ্রাসায় নিজে ক্লাস না নিয়ে মামাকে দিয়ে পাঠদান করানোর অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবনের বিরুদ্ধে।

স্পেশাল ফিচার

১০ ঘন্টা আগে

পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জ পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১২ কেজি ১৭৪ গ্রাম স্বর্ণ ও ১২ কেজি ৬৯০ গ্রাম রুপা। এসব স্বর্ণ ও রুপা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

সারাদেশ

১০ ঘন্টা আগে

নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোর নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোরের গুরুদাসপুরে চশমা ছাড়াই পবিত্র কোরআন পড়তে পারা কথিত ১২৩ বছর বয়সী আব্বাস প্রামাণিক মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সারাদেশ

১১ ঘন্টা আগে