রাজনীতি

বরগুনায় বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে আহত ৬

বরগুনায় বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে আহত ৬
ছবি: সংগৃহীত

বরগুনায় বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে আহত ৬

বরগুনার আমতলী সদর ইউনিয়নের রুরিয়ার খেয়াঘাট নামক স্থানে বিএনপির পাল্টাপাল্টি চাঁদাবাজির অভিযোগে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। আহতদেরকে স্থানীয়ভাবে ও আমতলী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, আমতলী উপজেলার সদর ইউনিয়নের খুরিয়ার খেয়াঘাট এলাকায় বিএনপির উপজেলা সদস্য সচিব মো. তুহিন মৃধা ও বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকিরের অনুসারী কর্মী সমর্থকদের মধ্যে চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগে রামদা ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষের জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন।

আহতরা হলেন- যুবদল কর্মী মো. আজাদ (৪৫), শ্রমিক দল নেতা মো. মিলন (৩৬), মো. মিজানুর রহমান (৪০), বিএনপির কর্মী মো. হুমায়ুন কবির মৃধা (৩৫), মো. রেজাউল কবির (৩০) ও মজিবর রহমান আকন (৪৫)। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে আমতলী হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

আমতলী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. তুহিন মৃধা অভিযোগ করে বলেন, জালাল ফকিরের নেতৃত্বে আমতলী সদর ইউনিয়নের খুরিয়ার খেয়াঘাট স্থানে ব্যবসায়ীদের কাছ থেকে ব্যাপক চাঁদাবাজিসহ ভয়ভীতি প্রদর্শন করার অভিযোগ পেয়ে আমি বুধবার (২৮ আগস্ট) দুপুর ১২টার সময় সেখানে উপস্থিত হয়ে ব্যাবসায়ীদের চাঁদা বন্ধের নির্দেশ দেই। এসময় বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন ফকিরের অনুসারী রাহাত, মোকলেছ, আমিনুল, মোমেন, মামুন সিকদারের নেতৃত্বে শতাধিক লোক রামদা লাঠি নিয়ে আমাদের ওপর হামলা করে। হামলায় আমাদের ৩ জন আহত হয়েছে। এর মধ্যে জিনুর রহমানের হাত ভেঙে গেছে।

বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির অভিযোগ করে বলেন, বুধবার সকালে বিএনপির সদস্য সচিব তুহিন মৃধার নেতৃত্বে একদল বিএনপির কর্মী নিয়ে বুধবার সকালে খেয়াঘাটের মুদি দোকানদার মো. হুমায়ুন কবিরের দোকানে চাঁদাবাজি করতে যায়। টাকা দিতে অস্বীকার করলে তার দোকান ভাঙচুরসহ ৩ জনকে পিটিয়ে আহত করে।

আমতলী থানার ওসি তদন্ত মো. আমির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে এখনো কোনো পক্ষের থেকে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

বিমান রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

জাতীয়

২ ঘন্টা আগে

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

নোবেল অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার নীতির ভিত্তি তৈরিতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড।

অর্থনীতি

২ ঘন্টা আগে

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

অকৃতকার্য এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশের দুই মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দিতে যাচ্ছে সরকার। এক বছর অপেক্ষা না করিয়ে দ্রুততম সময়ে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো।

স্পেশাল ফিচার

২ ঘন্টা আগে

মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাবি ছাত্রদল মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাজশাহীর বাঘা উপজেলার একটি আলিম মাদ্রাসায় নিজে ক্লাস না নিয়ে মামাকে দিয়ে পাঠদান করানোর অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবনের বিরুদ্ধে।

স্পেশাল ফিচার

২ ঘন্টা আগে

পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জ পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১২ কেজি ১৭৪ গ্রাম স্বর্ণ ও ১২ কেজি ৬৯০ গ্রাম রুপা। এসব স্বর্ণ ও রুপা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

সারাদেশ

২ ঘন্টা আগে

নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোর নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোরের গুরুদাসপুরে চশমা ছাড়াই পবিত্র কোরআন পড়তে পারা কথিত ১২৩ বছর বয়সী আব্বাস প্রামাণিক মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সারাদেশ

৪ ঘন্টা আগে