রাজনীতি

ফেসবুকে বিবাহিত বলে প্রচারণা, ছাত্রদল সভাপতির জিডি

ফেসবুকে বিবাহিত বলে প্রচারণা, ছাত্রদল সভাপতির জিডি
ছবি: সংগৃহিত

ফেসবুকে বিবাহিত বলে প্রচারণা, ছাত্রদল সভাপতির জিডি

ব্যক্তিজীবনে অবিবাহিত হলেও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ‘বিবাহিত’ বলে প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে। ছাত্রদলের নেতাকর্মীরা একে গুজব বলে পাল্টা প্রচারণা চালাচ্ছেন। তবে বিব্রতকর এমন প্রচারণার বিষয়টি জানিয়ে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) শাহবাগ থানায় উপস্থিত হয়ে তিনি এই জিডি করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের ছাত্র রাকিবুল গত ১ মার্চ ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পান। তার আগে সংগঠনের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়কের দায়িত্ব পালন করেন তিনি।

জিডিতে রাকিবুল বলেন, ‘আমি মানুষ, আওয়ামী লীগ না।’ ‘অপরাজেয় ঢাকা বিশ্ববিদ্যালয়’ নামের দুটি ফেসবুক গ্রুপ থেকে মডারেটরদের মাধ্যমে তার নামে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও মানহানিকর তথ্য পোস্ট ও অ্যাপ্রুভ করে তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে হেয় প্রতিপন্ন করা হয়েছে। তিনি এই দুটি ফেসবুক গ্রুপের মডারেটরদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়েছেন।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ‘অপরাজেয় ঢাকা বিশ্ববিদ্যালয়’ নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক–বর্তমান শিক্ষার্থীদের একটি ফেসবুক গ্রুপে তানিয়া সুলতানা নামের একটি অ্যাকাউন্ট থেকে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলামের ছবিসহ পোস্ট দেওয়া হয়। ক্যাপশনে লেখা হয়, ‘বন্ধু ছাত্রসংগঠন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের স্ত্রী, চার সন্তানসহ সবাইকে আল্লাহ সুস্থ রাখুন।’

এদিকে ছাত্রদলের অনেক নেতাকর্মী বিষয়টিকে ‘গুজব’ আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়েছেন।

শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

নিবন্ধন শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

দ্রুত ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশসহ তিন দফা দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন চাকরিপ্রার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে রোববার (১১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবেন তারা।

চাকুরি ও ক্যারিয়ার

১০ ঘন্টা আগে

সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

রিয়াদের কিং খালিদ সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর বিমানবন্দরের কয়েকটি অংশ থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। আহতদের উদ্ধারে এক ডজনেরও বেশি অ্যাম্বুলেন্স বিমানবন্দরে যায়।

আন্তর্জাতিক

১০ ঘন্টা আগে

এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

অকৃতকার্য এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগসহ নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করছে সরকার। পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী কারিগরি প্রশিক্ষণ, ভাষা শিক্ষা এবং ক্ষুদ্র ব্যবসার জন্য প্রাথমিক তহবিলের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১১ ঘন্টা আগে

শাহজাহানপুরে গ্লোবাল ইসলামিক স্কুলে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

চাপাইনবয়াবগঞ্জ শাহজাহানপুরে গ্লোবাল ইসলামিক স্কুলে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে অবস্থিত গ্লোবাল ইসলামিক স্কুলে ‘শিক্ষা সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১২ ঘন্টা আগে

রুয়েটে ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার চালুর অনুমোদন রুয়েটে ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ে পৃথক ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার (Foreign Language Centre) চালুর অনুমোদন দেওয়া হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১৩ ঘন্টা আগে