রাজনীতি

জামায়াতের সঙ্গে চীনা দূতাবাসের খুব ভালো সম্পর্ক: রাষ্ট্রদূত

জামায়াতের সঙ্গে চীনা দূতাবাসের খুব ভালো সম্পর্ক: রাষ্ট্রদূত
ছবি: সংগৃহীত

জামায়াতের সঙ্গে চীনা দূতাবাসের খুব ভালো সম্পর্ক: রাষ্ট্রদূত

জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পর্কের বিষয়ে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, জামায়াতের সঙ্গে আমাদের দূতাবাসের খুব ভালো সম্পর্ক ছিল। গত ১৩ বছরে সেটা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল। আমরা আমাদের মধ্যকার সম্পর্ক উন্নয়ন ও যোগাযোগ বাড়িয়েছি। জামায়াত ইসলামী চীন ও বাংলাদেশের সম্পর্কের জন্য সহযোগী। আমরা আলোচনা করেছি বিনিয়োগ ও সম্পর্ক উন্নয়নের বিষয়ে।

সোমবার রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

চীন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না জানিয়ে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের মধ্যে যাই হোক আমরা চাই না দুদেশের সম্পর্ক খারাপ হোক। এছাড়া আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ রাখছি, যারা আমাদের সম্পর্কের বিষয়ে সহযোগী।

চীন বাংলাদেশের মানুষ ও অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগী হিসেবে কাজ করবে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, চীন রোহিঙ্গা বিষয় সমাধান করতে ও তাদের পুনর্বাসনে জামায়াতে ইসলামী ও অন্যান্য স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করবে।

ইবির বায়োটেকনোলজি বিভাগে গবেষণাভিত্তিক পোস্টার প্রেজেন্টেশন

ইবি ইবির বায়োটেকনোলজি বিভাগে গবেষণাভিত্তিক পোস্টার প্রেজেন্টেশন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক সেমিনারের অংশ হিসেবে গবেষণাভিত্তিক প্রজেক্ট পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৫৬ মিনিট আগে

রাজশাহীতে বাড়ি থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

হত্যার সন্দেহ রাজশাহীতে বাড়ি থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজশাহী নগরের কেদুর মোড় এলাকায় একটি বাড়ি থেকে বেলী রানী (৭০) নামের এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহে আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

রাজশাহী

৫ ঘন্টা আগে

রাজশাহীতে ৮৫ পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিলেন রাসিক প্রশাসক

প্রতিটি মণ্ডপ পাবে ২০ হাজার টাকা রাজশাহীতে ৮৫ পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিলেন রাসিক প্রশাসক

রাজশাহী মহানগরীর ৮৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৭ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। প্রতিটি পূজামণ্ডপে ২০ হাজার টাকা করে এ অনুদান দেওয়া হয়।

রাজশাহী

৮ ঘন্টা আগে

নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

ল্যাপটপ উদ্ধার নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ।

রাজশাহী

৯ ঘন্টা আগে