রাজনীতি

রাজশাহীতে উলামা মাশায়েখ সম্মেলনে রফিকুল ইসলাম

আলেমগণ ঐক্যবদ্ধ হলে ইসলামের বিজয় নিশ্চিত

আলেমগণ ঐক্যবদ্ধ হলে ইসলামের বিজয় নিশ্চিত
সংগ্রহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও উলামা বিভাগের কেন্দ্রীয় সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, এদেশে দ্বীন ইসলাম প্রতিষ্ঠার জন্য সকল মতের আলেমদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও উলামা বিভাগের কেন্দ্রীয় সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, এদেশে দ্বীন ইসলাম প্রতিষ্ঠার জন্য সকল মতের আলেমদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। আলেমগণ ঐক্যবদ্ধ হলে ইসলামের বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ। এই ঐক্যবদ্ধ প্রচেষ্টাকে সফল করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সকল ধরনের ছাড় দিতে প্রস্তুত রয়েছে।

আজ শনিবার সকাল ১০ টায় রাজশাহী নগরীর নাইস কনভেনশন সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর ওলামা বিভাগ কর্তৃক আয়োজিত 'উলামা মাশায়েখ' সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আলেমদের উদ্দেশ্য করে বলেন, আলেমদের প্রধান দায়িত্ব ও কর্তব্য হলো পূর্ণাঙ্গ দ্বীন ইসলামের প্রচার ও প্রসারের কাজ করা। আর আমাদের দেশের প্রতিটি মসজিদ গুলো হবে দ্বীন চর্চার কেন্দ্রে, ইসলাম প্রচার ও প্রসারের প্রধান কেন্দ্রবিন্দু। সেই লক্ষ্যে আমাদের সকল আলেম সমাজকে একত্রে কাজ করতে হবে। প্রধান আলোচকের বক্তব্যে ড. মাওলানা মুফতি খলিলুর রহমান মাদানী বলেন, কেবল মাত্র উলামায়ে কেরামের ইমামতিতেই এদেশে শির্ক বিদয়াতমুক্ত, অপরাধ, দুর্নীতি এবং সন্ত্রাসমুক্ত সমাজ গঠন সম্ভব।

জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উলামা বিভাগের সেক্রেটারী মাওলানা রুহুল আমিন এর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর ড. মাওলানা কেরামত আলী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমীর এ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, সহকারী সেক্রেটারী অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. নিজাম উদ্দিন মজলিসে মোফাসরিন রাজশাহী মহানগরীর সভাপতি হাফেজ মাওলানা আবুল কালাম আযাদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সাবেক প্রফেসর আব্দুস সালাম আল মাদানী, ওলামা মাশায়েব রাজশাহী মহানগরীর সভাপতি মাওলানা মোস্তফা আল মারুফ, মাওলানা ইয়াহিয়াসহ রাজশাহীর বিভিন্ন আলেম উলামাবৃন্দ।

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

ইউনিয়ন খেলার মাঠ নিশ্চিতসহ দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিত করতে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে অন্তত ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ

জাতীয়

১০ ঘন্টা আগে

শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

শিক্ষক দিবস শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ও নৈতিক ভিত্তিকে চরমভাবে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছিল।

রাজনীতি

১০ ঘন্টা আগে

ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস, পরীক্ষা ও ভাইভা বোর্ডসহ সব একাডেমিক কার্যক্রমে হিজাব ও নেকাব পরার বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে ইসলামী ছাত্রী সংস্থা।

শিক্ষা ও ক্যাম্পাস

১১ ঘন্টা আগে

বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

ইবি বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার (Elsevier) প্রকাশিত বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পাঁচ শিক্ষক ও গবেষক।

শিক্ষা ও ক্যাম্পাস

১২ ঘন্টা আগে

১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানি চুক্তি ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ২০২৬ সালের ১২ ডিসেম্বরের আগেই ভারতের সঙ্গে নতুন গঙ্গা চুক্তি সম্পন্ন করতে চায় বাংলাদেশ। নতুন চুক্তিতে ১৯৭৭ সালের চুক্তির মতো ‘গ্যারান্টি ক্লজ’ ফিরিয়ে আনা বাংলাদেশের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন তিনি।

জাতীয়

১৩ ঘন্টা আগে

জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

নাটোর রেলস্টেশন থেকে চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরার সন্ধানে রাজশাহীতে এসে অবস্থান করছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। ল্যাপটপটির অবস্থান শনাক্ত করতে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট অভিযান চালালেও বৃহস্পতিবার বিকেল আড়াইটা পর্যন্ত তাঁর চুরি যাওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।

রাজশাহী

১৩ ঘন্টা আগে