রাজনীতি

যাত্রাবাড়ীতে ২৫ শহিদ পরিবারকে অর্ধকোটি টাকা দিল জামায়াত

যাত্রাবাড়ীতে ২৫ শহিদ পরিবারকে অর্ধকোটি টাকা দিল জামায়াত
ছবি: সংগৃহীত

যাত্রাবাড়ীতে ২৫ শহিদ পরিবারকে অর্ধকোটি টাকা দিল জামায়াত

রাজধানীর যাত্রাবাড়ীতে গণঅভ্যুত্থানে শহিদ হওয়া ২৫ জনের পরিবারের মাঝে ৫০ লাখ টাকার আর্থিক অনুদান দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

এ উপলক্ষ্যে শুক্রবার শনিরআখড়ায় জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের যাত্রাবাড়ী অঞ্চলের উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা হয়। সভা শেষে শহিদ পরিবারের স্বজনদের আর্থিক অনুদান দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল।

কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ড. মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য আব্দুর রহিম জীবন।

আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য মাওলানা সাদেক বিল্লাহ, আবুল কালাম আজাদ, শাজাহান খান, মীর বাহার আমিররুল ইসলাম, জুনায়েদ ইসলাম, মাওলানা বায়জিদ হাসান, আবুল হোসেন, নওশাদ আলম ফারুক, মিজানুর রহমান মালেক, অ্যাডভোকেট শাফিউল আলম, আহমেদ রাসেল, মির্জা হেলাল, ছাত্রশিবিরের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আমান উদ্দিন আমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, শহিদ পরিবারের সদস্যদের আর্তনাদে আকাশ বাতাস ভারি হয়ে উঠছে। রক্ত সাগর পাড়ি দিয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে যে বিপ্লব সৃষ্টি হয়েছে, তার ফলে আমরা একটি মুক্ত স্বাধীন বাংলাদেশ পেয়েছি, মত প্রকাশের সুযোগ পেয়েছি। রাষ্ট্রীয় সব শক্তিকে কাজে লাগিয়ে আওয়ামী ফ্যাসিস্ট অপশক্তি ছাত্র-জনতার আন্দোলনকে ব্যর্থ করে দিতে চেয়েছিল।

ইতিহাস সাক্ষী ৫২ এর ভাষা আন্দোলন, ৬৯ গণঅভ্যুত্থান ছিল ছাত্রদের নেতৃত্বে। ছাত্রদের আন্দোলন কখনো ব্যর্থ হয়নি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ব্যর্থ করার সব রকম অপচেষ্টা করেও এই জুলুমবাজ ফ্যাসিস্ট সরকার পার পায়নি। ৫ আগস্ট লক্ষণ সেনের মতো পেছনের দরজা দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

দলীয় প্রতীকে হবে না স্থানীয় সরকার নির্বাচন: চিফ হুইপ

নির্বাচন দলীয় প্রতীকে হবে না স্থানীয় সরকার নির্বাচন: চিফ হুইপ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন কোনো দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। তিনি বলেন, নির্বাচনে কোনো ধরনের প্রভাব বিস্তার বা প্রশাসনিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না।

রাজনীতি

২ মিনিট আগে

চাঁদাবাজি দমনে কঠোর প্রধানমন্ত্রী, এমপিদের দিলেন ৬ নির্দেশনা

৬ নির্দেশনা চাঁদাবাজি দমনে কঠোর প্রধানমন্ত্রী, এমপিদের দিলেন ৬ নির্দেশনা

চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ এবং দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করাসহ দলীয় সংসদ সদস্যদের ছয়টি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

জাতীয়

১৯ মিনিট আগে

রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত, আহত ২৪

সৌদি রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত, আহত ২৪

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

জাতীয়

৫৭ মিনিট আগে

সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বিএনপি সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের (এমপি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জাতীয়

৮ ঘন্টা আগে

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ক্রিকেট পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে ৩২ রানে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনালে উঠেছে বাংলাদেশ।

খেলা

৮ ঘন্টা আগে

ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তান ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শাসনাধীন খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সরকার ভেঙে জরুরি অবস্থা জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। প্রাথমিকভাবে ছয় মাসের জন্য এ ব্যবস্থা কার্যকর থাকবে।

আন্তর্জাতিক

৮ ঘন্টা আগে