রাজনীতি

বাঘায় আতঙ্কে ঘর ছাড়া বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা

বাঘায় আতঙ্কে ঘর ছাড়া বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা
ছবি : ফাইল

বাঘায় আতঙ্কে ঘর ছাড়া বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা

বাঘায় গ্রেফতার-আতঙ্কে ঘর ছাড়ছেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। গত ৯ দিনে আটক হয়েছে ১৭ জন। বর্তমানে অনেক নেতাকর্মী আত্মগোপনে রয়েছেন।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে পুলিশের ওপর হামলা, স্থাপনা ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়াসহ সহিংসতার অভিযোগে দেশজুড়ে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে।

বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, শুক্রবার পর্যন্ত সারা দেশের ৫১টি মহানগর ও জেলায় প্রায় ৫৫০টি মামলা হয়েছে। বেশিরভাগ মামলার বাদী পুলিশ। এ ছাড়া ছাত্রলীগও অনেক মামলার বাদী।

এর ধারাবাহিকতায় রাজশাহীর বাঘায় গত ১৮ জুলাই পুলিশ বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে ৪৫ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা করা হয়।

এসব মামলায় এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে উপজেলার বাজুবাঘা ইউনিয়ন চেয়ারম্যান ও বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফিরোজ আহম্মেদ রঞ্জু, বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, আবদুল লতিফ, রবিউল ইসলাম মেম্বার, মশিউর রহমান, সাবদুল ইসলাম, সাব্দারুল হোসেন, মোস্তাফিজুর, আবদু সালাম, আড়ানি পৌরসভার সাবেক ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর আবদুল আওয়াল, জামায়াত সমর্থক শহিদুল ইসলামসহ ১৭ জন।

এ বিষয়ে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন, বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলায় গ্রেফতার করে কারাগারে পাঠানো হচ্ছে। অবিলম্বে তাদের মুক্তি ও হয়রানি বন্ধের দাবি জানান তিনি। বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারের জন্য ঘরে ঘরে তল্লাশি করা হচ্ছে। তাদের না পেয়ে আত্মীয়স্বজনকে গ্রেফতার করা হচ্ছে।

বাঘা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে বাঘা উপজেলার বিএনপি ও জামায়াত গোপন বৈঠক করছিল। এ অভিযোগে তাদের নামে একটি মামলা হয়েছে। এ মামলায় বিশেষ অভিযান চালিয়ে শনিবার (২৭ জুলাই) পর্যন্ত ১৭ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

১ ঘন্টা আগে

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইবি ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষদভিত্তিক সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

১ ঘন্টা আগে

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

বোয়ালিয়া রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রাজশাহী

১ ঘন্টা আগে

রাজশাহীতে বিশ্বমান দিবস পালিত

রাজশাহীতে বিশ্বমান দিবস পালিত

পণ্য ও সেবার আন্তর্জাতিক মান বজায় রাখা এবং মানসম্মত ব্যবহারের মাধ্যমে টেকসই ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে রাজশাহীতে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে ৫৭তম বিশ্বমান দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের গুরুত্ব তুলে ধরে আয়োজিত হয়েছে নানা কর্মসূচি।

রাজশাহী

১ ঘন্টা আগে

রাজশাহীতে ব্যাংকিং ও এআই বিষয়ক প্রশিক্ষণ

নারী উদ্যোক্তাদের নিয়ে রাজশাহীতে ব্যাংকিং ও এআই বিষয়ক প্রশিক্ষণ

রাজশাহীর পবা উপজেলা পরিষদ মিলনায়তনে নারী উদ্যোক্তাদের ব্যাংকিং জ্ঞান ও এআই ব্যবহার বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ ও পণ্য প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে পবা উপজেলা পরিষদ সভাকক্ষে সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত ৬৫ জন উদ্যোক্তাদের হাতে সনদপত্র তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাড.মো.এরশাদ আলী ঈশা।

সারাদেশ

১ ঘন্টা আগে