রাজনীতি

নরসিংদীতে  বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ১৫

নরসিংদীতে  বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ১৫
ছবি: সংগৃহিত

বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ১৫

নরসিংদীর মনোহরদীতে বিএনপির দুই গ্রুপের মধ্যে হামলা, ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০-১৫ জন নেতাকর্মী ও সমর্থক আহত হয়েছেন।

বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে মনোহরদী বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

আহতদের মধ্যে বিএনপি নেতা মোফাজ্জল হোসেন(৩৫),শাহ জাহান (৪৫),সাইফুল ইসলাম (৫৩), যুবদল নেতা জুয়েল (৪৫), জুয়েল রানা (৪২), ছাত্রদল নেতা শাহিন ফরাজী (২২), সাব্বির (২৩) সাদ্দাম হোসেন (২৮), প্রণয় ফরাজী (২২) নূর উদ্দীনের (৩৫) নাম পাওয়া গেছে।

এদের মধ্যে মোফাজ্জলের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা নিউরো সাইন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সময় নেতাকর্মীদের ১০-১২টি মোটরসাইকেল পোড়ানো হয়েছে। এছাড়া আরও ২০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।

জানা যায়, গত মঙ্গলবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক লে. কর্ণেল (অব.) জয়নুল আবেদীনের এক কর্মীকে মারধর করে সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুল গ্রুপের লোকজন। এ ঘটনায় বুধবার সকালে মনোহরদী বাসস্ট্যান্ডে প্রতিবাদ সভার আয়োজন করেন জয়নুল গ্রুপের সমর্থকরা। সভা চলাকালে বকুল গ্রুপের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তাদের অতর্কিত হামলায় সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা পালিয়ে যায়। এতে ১০-১৫ জন নেতাকর্মী আহত হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

এবিষয়ে জানতে চাইলে মনোহরদী উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, এটা সম্পূর্ণ ইজারা নিয়ে গন্ডগোল। গণি ফরাজি তার দলবল নিয়ে বাজারের ইজারাদারদের ওপর হামলা চালায়। একজন ইজারাদারের মাথায় চায়নিজ কুড়াল দিয়ে কুপ দিছে। আমি যা শুনেছি। ইজারাদাররে কুপ দেওয়ার পর সকল ইজারাদাররা মিলে ওদের ওপর হামলা করে।

শুকুন্দী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল গণি ফরাজী বলেন, আমাদের শান্তিপূর্ণ সভা চলাকালে বকুল গ্রুপের লোকজন অতর্কিত হামলা চালায়। এ সময় ১০-১২টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।

হামলায় তাদের ১০-১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন বলেন, আমরা খবর পেয়ে সেনাবাহিনীর সহযোগিতায় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখনও পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বিএনপি সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের (এমপি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জাতীয়

৩ ঘন্টা আগে

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ক্রিকেট পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে ৩২ রানে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনালে উঠেছে বাংলাদেশ।

খেলা

৩ ঘন্টা আগে

ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তান ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শাসনাধীন খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সরকার ভেঙে জরুরি অবস্থা জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। প্রাথমিকভাবে ছয় মাসের জন্য এ ব্যবস্থা কার্যকর থাকবে।

আন্তর্জাতিক

৩ ঘন্টা আগে

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

হাইকোর্ট ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি করলেই তা যৌতুক হিসেবে গণ্য হবে না, যদি সেই দাবি বিয়ের শর্ত বা বিবেচনার সঙ্গে সংশ্লিষ্ট না হয়। এমন পর্যবেক্ষণ দিয়ে যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে করা একটি মামলায় নিম্ন আদালতের দণ্ডাদেশ বাতিল করে আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

অপরাধ ও আইন

৪ ঘন্টা আগে

দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

পূজা দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

অর্থনীতি

৪ ঘন্টা আগে

সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানায় বিমান হামলার পরপরই রিয়াদে এ বিস্ফোরণের খবর পাওয়া যায়।

আন্তর্জাতিক

৫ ঘন্টা আগে