রাজনীতি

আমিরে জামায়াতের সাথে ছাত্রশিবিরের নেতৃবৃন্দের মতবিনিময়

আমিরে জামায়াতের সাথে ছাত্রশিবিরের নেতৃবৃন্দের মতবিনিময়
ছবি: রাজ টাইমস

আমিরে জামায়াতের সাথে ছাত্রশিবিরের নেতৃবৃন্দের মতবিনিময়

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সাথে ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে মগবাজারস্থ আল ফালাহ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি মাওলানা আ ন ম শামসুল আলম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, প্রচার-মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম, সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম এবং কেন্দ্রীয় সেক্রেটারিয়েটবৃন্দ।

মতবিনিময় সভায় আমির জামায়াত ডা. শফিকুর রহমান বলেন, ‘ছাত্র-জনতার বিপ্লবকে নস্যাৎ করতে একটি কুচক্রী মহল সাম্প্রদায়িকতার কার্ড খেলার পাঁয়তারা করছে। তারা দেশের অভ্যন্তরে ও বিদেশে অবস্থান করে দেশের বিরুদ্ধে চক্রান্ত করেই যাচ্ছে। এতদিন নিজেরা অপকর্ম করে রাজনৈতিক দলের ওপর দায় চাপালেও এখন তা রাজনৈতিক দলের ওপর সীমাবদ্ধ নয়, দেশবাসীর ওপর দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে, যা দেশের স্বাধীনতা-সার্বভৌত্বের জন্য হুমকি। তাদের দেশবিরোধী চক্রান্তের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।’

আমিরে জামায়াত বর্তমানে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ছাত্রসমাজের ভূমিকার ভূয়সী প্রশংসা করে বলেন, ‘আমাদের সন্তানেরা দেশের জন্য যে ভূমিকা পালন করে যাচ্ছে, তা আগামীর বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতির জন্য খুবই আশাব্যঞ্জক! ছাত্রসমাজের প্রতিনিধি হিসেবে ছাত্রশিবিরকে তাদের পাশে থাকার আহ্বান জানান।’

তিনি বলেন, ‘রাষ্ট্রীয় সম্পদ, ভিন্নধর্মাবলম্বীদের উপাসনালয়, ঘরবাড়ি, সহায়-সম্পত্তি ইত্যাদির নিরাপত্তার জন্য ছাত্রশিবির যে দায়িত্বশীল ভূমিকা রাখছে, তা স্মরণীয় হয়ে থাকবে। আমি আশা করব দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে ছাত্রশিবিরের এসব কার্যক্রম অব্যাহত রাখবে, ইনশাআল্লাহ।’

‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চুয়েট ‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

শিক্ষা ও ক্যাম্পাস

১ ঘন্টা আগে

পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

পবা পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

রাজশাহীর পবা উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী

২ ঘন্টা আগে

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জনসচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি।

জাতীয়

৬ ঘন্টা আগে

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

ছায়া মন্ত্রিসভা বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

সরকারের কার্যক্রম তদারকি ও জবাবদিহি নিশ্চিত করতে বিরোধী দলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

জাতীয়

৬ ঘন্টা আগে