রাজনীতি

ঢাকায় বিএনপি নেতাদের বাসায় হামলার অভিযোগ

ঢাকায় বিএনপি নেতাদের বাসায় হামলার অভিযোগ
ছবি: সংগৃহীত

ঢাকায় বিএনপি নেতাদের বাসায় হামলার অভিযোগ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এবং নির্বাহী কমিটির সদস্য আ ক ম মোজাম্মেল হকের রাজধানীর বাসায় হামলা এবং ভয়-ভীতি প্রদর্শনের অভিযোগ পাওয়া গেছে।

শনিবার রাত পৌনে ১২টার দিকে রুমিন ফারহানা তার ফেসবুক পেইজে লাইভে এসে অভিযোগ করেন যে একদল ছেলে লাঠি হাতে তার বাসার সামনে এসে বিশ্রী গালি দিয়ে ভাঙচুর করে গেল। রুমিন, রুমিন বলে নিচে নামতে বলেন এবং বিভিন্ন রকমের অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। এসময় ওই ছেলেরা বাসার গেট ভাঙচুর করে।

রুমিন ফারহানা বলেন, তিনি তার মাকে নিয়ে রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসায় থাকেন।

এছাড়া রাজধানীর ধানমন্ডিতে বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য আ ক ম মোজাম্মেল হকের বাসায় একদল দুর্বৃত্ত এবং আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে কিছু লোক তার খোঁজ করে। তবে তিনি ধানমন্ডির ঐ বাসায় ছিলেন না বলে জানান মোজাম্মেল হক। তিনি বলেন, তিনি নিজে ওই বাসায় না থাকলেও প্রায়ই সময় তার বাসার কেয়ারটেকারকে এসে কিছু লোকজন গালিগালাজ করে যায়।

এছাড়া মিরপুর-১-এ অবস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব কারাবন্দী আমিনুল হকের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান 'নিউ ক্যাফে ধানসিঁড়ি' রেস্তোরাঁয় ব্যাপক ভাংচুর, লুটপাট হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রাত ১২টার দিকে ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা এ তাণ্ডব চালায় বলে জানিয়েছেন আমিনুলের বড় ভাই।

তিনি জানান, পুরো হোটেল সব ভাংচুর, স্টাফদের মারধর, ক্যাশ লুটপাট করা হয়েছে।

‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চুয়েট ‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

শিক্ষা ও ক্যাম্পাস

১৩ ঘন্টা আগে

পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

পবা পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

রাজশাহীর পবা উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী

১৪ ঘন্টা আগে

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জনসচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি।

জাতীয়

১৮ ঘন্টা আগে

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

ছায়া মন্ত্রিসভা বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

সরকারের কার্যক্রম তদারকি ও জবাবদিহি নিশ্চিত করতে বিরোধী দলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

জাতীয়

১৮ ঘন্টা আগে