রাজনীতি

জামায়াতের আমীর ডা.শফিকুর রহমান জাতীয় ঐক্যের ডাক দিলেন

জামায়াতের আমীর ডা.শফিকুর রহমান জাতীয় ঐক্যের ডাক দিলেন
ছবি: সংগৃহিত

জামায়াতের আমীর ডা.শফিকুর রহমান জাতীয় ঐক্যের ডাক দিলেন

জাতীয় ঐক্যের ভিত্তি হবে চব্বিশের গণবিপ্লব। এই গণবিপ্লবের চেতনাকে পাশ কাটিয়ে আমাদের দল এবং কোনো দল যেন ভিন্ন পথে হাঁটার চিন্তা না করেন। যারা হাঁটবেন তাদেরকেও স্বৈরাচারের রাস্তা ধরতে হবে। তার পরিণতিতে সেখানেই পৌঁছতে হবে, বলে মন্তব্য করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

শুক্রবার সকালে গাজীপুরের একটি কনভেনশন সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলার শাখার উদ্যোগে সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, আমি আমার দলকেও সতর্ক করছি এবং সমস্ত রাজনৈতিক দলকে আমি সতর্ক করছি। জনগণের চেতনার বিপক্ষে আমরা কেউ যেন না দাঁড়াই। আমাদেরকে অবশ্যই জনগণের পক্ষে শক্তভাবে দাঁড়াতে হবে। জনগণের ন্যায্য দাবি যদি থাকে, সেই দাবিতে পাশ কাটানোর চেষ্টা বা দুঃসাহস আমরা যেন কেউ না দেখাই। কিন্তু যদি জনগণের মধ্য থেকে কোনো একটি বিশেষ মহল জাতিকে প্রতারিত করার জন্য কিছু নিয়ে আসে, সেক্ষেত্রেও আমাদের ঐক্য থাকবে তাদেরকে প্রতিহত করার জন্য, এ জায়গায় কোনো ছাড় নেই।

তিনি আরও বলেন, সম্প্রতি জুলাই-আগস্ট আন্দোলনে যারা জীবন দিয়েছেন, আমাদের কলিজার টুকরো ছেলে-মেয়েদের প্রধান স্লোগান ছিল ‘আমরা সুবিচার চাই’। সুবিচার যে সমাজে প্রতিষ্ঠিত হবে, সেখানে সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করার কোনো সুযোগ নেই। যেখানে সুবিচার প্রতিষ্ঠিত হবে, সেখানে ঘুষের রমরমা বাণিজ্য চলবে না। আগের সরকারের মন্ত্রীরা এমনকি অর্থমন্ত্রী পর্যন্ত এক সময় বললেন—ঘুষকে এখন আর ঘুষ বলা ঠিক হবে না, এটাকে স্পিড মানি বলতে হবে। লজ্জা, লজ্জা—তারা ঘুষকে এভাবে জাতীয়করণ করেছিলেন ঘোষণা দিয়ে।

আর একজন বললেন, আমার মন্ত্রণালয়ে তোমরা ঘুষ খাবে, তবে একটু কম করে খাইও। আমরা এক বিচিত্র সংসদ এবং সরকার পেয়েছিলাম। সেই সংসদ এবং সরকার জনগণের জন্য ছিল না। সেখানে ব্যক্তি বন্দনায় নেচে গেয়ে জনগণের টাকা নষ্ট করা হতো।

বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা শাখার আমীর ড. মো. জাহাঙ্গীর আলন সম্মেলনের সভাপতিত্ব করেন। এতে গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর আবুল হাসেম খান, গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর আমীর মুহা. জামাল উদ্দীনসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সম্মেলনে গাজীপুর জেলা জামাতের সদস্য (রুকন) ছাড়াও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

মার্কিন ইরান যুদ্ধ মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

ইরানের সঙ্গে ‘ফলপ্রসূ আলোচনা’ চলছে জানিয়ে দেশটিতে হামলা না চালানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানো হবে না বলে জানিয়েছেন তিনি। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন।

আন্তর্জাতিক

২ ঘন্টা আগে

চালের দাম বাড়ল কেজিতে ৩ টাকা

বাজারে সব জিনিসের দাম বৃদ্ধি চালের দাম বাড়ল কেজিতে ৩ টাকা

রাজধানীর খুচরা বাজারে সব ধরনের চালের দাম বেড়েছে। গত এক থেকে দেড় সপ্তাহের ব্যবধানে সরু চালের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা এবং মাঝারি চালের দাম ১ থেকে ২ টাকা বেড়েছে।

অর্থনীতি

২ ঘন্টা আগে

সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ হোসেন

ঐক্যের আহ্বান সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ হোসেন

ইসলামী দলগুলোর ভোটের হিসাব তুলে ধরে বৃহত্তর ঐক্যের আহ্বান জানিয়েছেন সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেছেন, সব ইসলামী দল এক হলেও বর্তমান বাস্তবতায় ক্ষমতায় যাওয়া সম্ভব নয়। সাধারণ জনগণের সঙ্গে দলগুলোর যোগাযোগের ঘাটতি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয়

২ ঘন্টা আগে

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

ইউনিয়ন খেলার মাঠ নিশ্চিতসহ দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিত করতে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে অন্তত ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ

জাতীয়

১৫ ঘন্টা আগে

শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

শিক্ষক দিবস শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ও নৈতিক ভিত্তিকে চরমভাবে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছিল।

রাজনীতি

১৬ ঘন্টা আগে

ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস, পরীক্ষা ও ভাইভা বোর্ডসহ সব একাডেমিক কার্যক্রমে হিজাব ও নেকাব পরার বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে ইসলামী ছাত্রী সংস্থা।

শিক্ষা ও ক্যাম্পাস

১৬ ঘন্টা আগে