রাজনীতি

অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনের দিকে যাবে, আশা মির্জা ফখরুলের

অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনের দিকে যাবে, আশা মির্জা ফখরুলের
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনের দিকে যাবে, আশা মির্জা ফখরুলের

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে।

আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে নিয়ে আসতে পারবে এবং নির্বাচনের ব্যবস্থা করতে পারবে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে ড. ইউনূসের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

এর আগে বিকেল ৩টা ৫০ মিনিটে বিএনপি মহাসচিবসহ বিএনপির একটি প্রতিনিধি দল বেইলি রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করে। মহাসচিবের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।

মির্জা ফখরুল বলেন, আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা অত্যন্ত আশাবাদী যে অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন এবং যার নেতৃত্বে এটি গঠিত হয়েছে ড. মুহাম্মদ ইউনূস তাদের আন্তরিকতা, দেশপ্রেম ও যোগ্যতা দিয়ে দেশকে একটি স্ট্যাবল অবস্থার দিকে নিয়ে যেতে পারবেন। একইসঙ্গে তারা একটি নির্বাচনের দিকেও যেতে পারবেন। প্রয়োজনীয় সংস্কারগুলো তারা পূরণ করবেন বলে আমরা বিশ্বাস করি৷

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ হবে। সেটা তারা বলবেন।

বিএনপি নির্বাচনের কোনো টাইমফ্রেম দিয়েছে কিনা- জানতে চাইলে তিনি বলেন, না আমরা কোনে দিনক্ষণ বলিনি। তারাই বলবেন।

অধ্যাপক ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর গত ১২ আগস্ট বিএনপি মহাসচিবের নেতৃত্বে ৭ সদস্যের স্থায়ী কমিটি যমুনা প্রথম বৈঠক করে।

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

বিমান রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

জাতীয়

১৬ মিনিট আগে

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

নোবেল অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার নীতির ভিত্তি তৈরিতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড।

অর্থনীতি

১৮ মিনিট আগে

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

অকৃতকার্য এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশের দুই মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দিতে যাচ্ছে সরকার। এক বছর অপেক্ষা না করিয়ে দ্রুততম সময়ে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো।

স্পেশাল ফিচার

৩২ মিনিট আগে

মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাবি ছাত্রদল মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাজশাহীর বাঘা উপজেলার একটি আলিম মাদ্রাসায় নিজে ক্লাস না নিয়ে মামাকে দিয়ে পাঠদান করানোর অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবনের বিরুদ্ধে।

স্পেশাল ফিচার

১ ঘন্টা আগে

পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জ পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১২ কেজি ১৭৪ গ্রাম স্বর্ণ ও ১২ কেজি ৬৯০ গ্রাম রুপা। এসব স্বর্ণ ও রুপা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

সারাদেশ

১ ঘন্টা আগে

নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোর নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোরের গুরুদাসপুরে চশমা ছাড়াই পবিত্র কোরআন পড়তে পারা কথিত ১২৩ বছর বয়সী আব্বাস প্রামাণিক মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সারাদেশ

২ ঘন্টা আগে