রাজনীতি

আলোচনায় নেই একতরফা নির্বাচনের প্রধান সহযোগী রওশন এরশাদ

আলোচনায় নেই একতরফা নির্বাচনের প্রধান সহযোগী রওশন এরশাদ
ছবি: সংগৃহিত

আলোচনায় নেই একতরফা নির্বাচনের প্রধান সহযোগী রওশন এরশাদ

রওশন এরশাদ বিগত দেড় দশকের আওয়ামী দুঃশাসনের অন্যতম প্রধান সহযোগী এই নারী। কিন্তু, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার সব সহযোগীরা মামলা-গ্রেফতারে বিপাকে থাকলেও আলোচনার বাইরে রয়েছেন সাবেক এই বিরোধীদলীয় নেতা।

২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত হয় দশম জাতীয় সংসদ নির্বাচন। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে শেখ হাসিনার অধীনে আয়োজিত এই নির্বাচন বর্জন করে বিএনপি-জামায়াতসহ অধিকাংশ রাজনৈতিক দল। সেই সময়ে এক তরফা নির্বাচন আয়োজনে আওয়ামী লীগের দরকার ছিল একটি ডামি বিরোধী দল। ফলে জাতীয় পার্টিকেই এই দ্বায়িত্ব দিতে চায় আওয়ামী লীগ। কিন্তু, এতে রাজি হননি জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ। সাজানো এই নির্বাচনে অংশ নিতে কোনোভাবেই এইচ এম এরশাদকে রাজি করাতে না পেরে এক পর্যায়ে তাকে বাসা থেকে তুলে সিএমএইচে নিয়ে যায় র‌্যাব।

এরশাদ সিএমএইচে বন্দী থাকা অবস্থায় আওয়ামী লীগের চাহিদামতো সাজানো সেই নির্বাচনে তার স্ত্রী রওশন এরশাদের নেতৃত্বে অংশ নেয় জাতীয় পার্টি। একটি পাতানো নির্বাচনের মাধ্যমে মাত্র ৩৪টি আসন নিয়ে আওয়ামী লীগ সরকারের গৃহপালিত বিরোধী দল হয়ে যায় জাতীয় পার্টি। দলের প্রধান এরাশাদের পরবর্তে পুরষ্কার হিসাবে বিরোধীদলীয় নেত্রীর আসনে বসেন রওশন এরশাদ।

শুধু নির্বাচনে অংশ নিয়ে সমর্থন দেওয়াই নয়, বিরোধী দল হিসেবে সংসদে জনগণের পক্ষে কথা বলার বিপরীতে উল্টো সরকারের তোষামোদে লেগে পড়ে রওশনের নেতৃত্বাধীন জাতীয় পার্টির সংসদীয় দল। বিরোধী দলে থেকে মন্ত্রিসভায়ও ভাগ বসায় তারা। বিনিময়ে নিজেদের আখের গুঁছালেও ধীরে ধীরে দেশ থেকে বিলীন হতে থাকে গণতন্ত্র ও মানবাধিকার।

১০ম ও একাদশ জাতীয় সংসদে ফ্যাসিবাদের পক্ষে অগ্রণী ভূমিকা রাখা রওশন এরশাদ অবশ্য জাতীয় পার্টি নিয়ে দেবর-ভাবির দ্বন্দ্বের জেরে অংশই নেননি সবশেষ অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে। এ কারণে সম্প্রতি আলোচনার বাইরে রয়েছেন তিনি। যদিও দেশবাসী মনে করেন, বাংলাদেশের স্বৈরাচারব্যবস্থা প্রতিষ্ঠার অন্যতম শীর্ষ কাণ্ডারি রওশন এরশাদ। এজন্য বিচারের আওতায় আনা উচিত এক সময় ফার্স্ট লেডি খ্যাতি পাওয়া এই নারীকেও।

সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বিএনপি সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের (এমপি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জাতীয়

৬ ঘন্টা আগে

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ক্রিকেট পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে ৩২ রানে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনালে উঠেছে বাংলাদেশ।

খেলা

৬ ঘন্টা আগে

ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তান ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শাসনাধীন খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সরকার ভেঙে জরুরি অবস্থা জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। প্রাথমিকভাবে ছয় মাসের জন্য এ ব্যবস্থা কার্যকর থাকবে।

আন্তর্জাতিক

৬ ঘন্টা আগে

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

হাইকোর্ট ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি করলেই তা যৌতুক হিসেবে গণ্য হবে না, যদি সেই দাবি বিয়ের শর্ত বা বিবেচনার সঙ্গে সংশ্লিষ্ট না হয়। এমন পর্যবেক্ষণ দিয়ে যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে করা একটি মামলায় নিম্ন আদালতের দণ্ডাদেশ বাতিল করে আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

অপরাধ ও আইন

৭ ঘন্টা আগে

দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

পূজা দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

অর্থনীতি

৭ ঘন্টা আগে

সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানায় বিমান হামলার পরপরই রিয়াদে এ বিস্ফোরণের খবর পাওয়া যায়।

আন্তর্জাতিক

৮ ঘন্টা আগে