রাজনীতি

রাজশাহীতে জামায়াতের রুকন সম্মেলন

সংস্কার শেষ করে নির্বাচনের পথে হাটতে হবে- গোলাম পরওয়ার

সংস্কার শেষ করে নির্বাচনের পথে হাটতে হবে- গোলাম পরওয়ার
শুক্রবার রাজশাহী মহানগরী জামায়াতের সদস্য সম্মেলনে বক্তব্য দিচ্ছেন অধ্যাপক গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, অন্তবর্তীকালীন সরকারকে যৌক্তিক সময়ে দেশের প্রয়োজনীয় সংস্কারগুলো দ্রুত শেষ করে নির্বাচনের পথে হাটতে হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, অন্তবর্তীকালীন সরকারকে যৌক্তিক সময়ে দেশের প্রয়োজনীয় সংস্কারগুলো দ্রুত শেষ করে নির্বাচনের পথে হাটতে হবে। এই সংস্কার করতে অন্তর্বর্তীকালীন সরকারকে জামায়াতে ইসলামী সর্বোচ্চ সহযোগিতা করছে এবং ভবিষ্যতেও করবে।

শুক্রবার সকালে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে মহানগরী জামায়াতের এক সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। রাজশাহী মহানগরী আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা কেরামত আলী এতে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম ও রাজশাহী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো: শাহাবুদ্দীন। সঞ্চালনা করেন মহানগরী সেক্রেটারি ইমাজ উদ্দীন মন্ডল ও সহকারী সেক্রেটারি অধ্যাপক শাহাদৎ হোসাইন।

অধ্যাপক গোলাম পরওয়ার বলেন, এই গণঅভ্যুত্থানের শহীদদের ঋণ আমাদেরকে শোধ করতে হবে। তাদের আত্মত্যাগের মাধ্যেমেই এই বিজয় অর্জিত হয়েছে। জামায়াত-বিএনপিসহ ফ্যাসিবাদ বিরোধীরা এই আন্দোলনের বীজ রোপণ করলেও বিজয় এসেছে ছাত্র-জনতার হাত ধরেÑ আবু সাইদ, মুগ্ধ, আলী রায়হানসহ শত শত শহীদ ভাইদের আত্মত্যাগের মাধ্যেমে। আমরা এই আত্মত্যাগকারী শহীদ ও পঙ্গুত্ববরণকারীদের সর্বোচ্চ মর্যাদার আসনে রাখতে চাই। তিনি বলেন, ৫ আগস্ট গণবিপ্লবের পর থেকেই দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনার প্রেতাত্মারা দেশের জনপ্রশাসনে ঘাপটি মেরে থেকে প্রতিবিপ্লবের অপচেষ্টা করে যাচ্ছিল। তাদেরকে ছাত্র-জনতা রুখে দিয়েছে। তাদেরকে প্রশাসনিক পদ থেকে অপসারণ করার কাজটি দ্রুত করতে হবে। জাতীয় ঐক্য গড়ে তুলে দেশকে এগিয়ে নিতে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ সিদ্দিক হোসেন, এ্যডভোকেট আবু মোহাম্মদ সেলিম, মহানগরী সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল ও অধ্যাপক আব্দুস সামাদ, মহানগরী প্রচার ও মিডিয়া সেক্রেটারি অধ্যাপক সারোয়ার জাহান প্রিন্স. মহানগরী সমাজকল্যাণ সেক্রেটারি গোলাম মুর্তজা, মহনগরী যুব সেক্রেটারি জসিম উদ্দিন সরকার প্রমুখ।

 

নিরন্তর সংগ্রাম আর এক জীবনের গল্প

শামসু কাকা নিরন্তর সংগ্রাম আর এক জীবনের গল্প

কিছু মানুষের জীবন উপন্যাসের মতো, অথচ তাঁদের নিয়ে কোনো উপন্যাস লেখা হয় না। তাঁদের জীবনে থাকে না বড় কোনো প্রাপ্তির গল্প, থাকে না সাফল্যের জাঁকজমক। থাকে শুধু বেঁচে থাকার নিরন্তর লড়াই, পরিবারের মুখে হাসি ফোটানোর চেষ্টা আর নিজের ইচ্ছেগুলোকে বিসর্জন দিয়ে সামনে এগিয়ে চলা। তাঁরা জীবনভর অন্যের জন্য বাঁচেন, অথচ নিজেদের জীবনে কতটা সুখী হতে পেরেছেন, সেই হিসাবটা আর কখনো মেলানো হয় না।

স্পেশাল ফিচার

৩৫ মিনিট আগে

রিয়াদে হুতি হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র নিন্দা ঢাকার

হুথি রিয়াদে হুতি হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র নিন্দা ঢাকার

সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলায় দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

জাতীয়

২ ঘন্টা আগে

প্রথম বাংলাদেশি পেসার হিসেবে টেস্টে হাসানের হ্যাটট্রিক

ক্রিকেট প্রথম বাংলাদেশি পেসার হিসেবে টেস্টে হাসানের হ্যাটট্রিক

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হ্যাটট্রিক করেছেন ডানহাতি পেসার হাসান মাহমুদ। আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টের তৃতীয় দিনের শুরুতেই এই কীর্তি গড়েন তিনি।

খেলা

২ ঘন্টা আগে

বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের

বিদ্যুৎস্পৃষ্ট বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের

নেত্রকোনার কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

সারাদেশ

২ ঘন্টা আগে

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ৪

রাষ্ট্রদ্রোহ রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ৪

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে করা মামলায় চারজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

অপরাধ ও আইন

৩ ঘন্টা আগে