রাজনীতি

শেখ হাসিনা ভারতে বসে নতুন চক্রান্ত শুরু করেছে: মির্জা ফখরুল

শেখ হাসিনা ভারতে বসে নতুন চক্রান্ত শুরু করেছে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

শেখ হাসিনা ভারতে বসে নতুন চক্রান্ত শুরু করেছে: মির্জা ফখরুল

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে নতুন চক্রান্ত শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক মতবিনিময় সভায় এ অভিযোগ করেন বিএনপির মহাসচিব।

মির্জা ফখরুল ইসলাম বলেন, শেখ হাসিনাসহ ভারত যারা পালিয়ে গেছে, সবাই একসাথে বাংলাদেশে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্ত করছেন।

তিনি বলেন, কয়দিন আগে টেলিফোনে দেয়া বক্তব্যে শেখ হাসিনা জুলাই-আগস্টে যারা আন্দোলন করেছেন, তাদের নিয়ে অপমানজনক কথা বলেছেন।

এসময় বর্তমান পরিস্থিতিতে অতিদ্রুত অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার গঠন প্রয়োজন বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

সর্বশেষ প্রকাশিত খবর...

রাবিতে দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা

পুলিশও ভয়ে পালিয়ে গেছে রাবিতে দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা

আমরা চেষ্টা করেও ব্যর্থ হয়েছি, তাদের নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। আমরা পুলিশকে ফোন দিয়েছি, কিন্তু পুলিশও ভয়ে পালিয়ে গেছে।’

শিক্ষা ও ক্যাম্পাস