রাজনীতি

অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দুটি রোডম্যাপ চায় জামায়াত

অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দুটি রোডম্যাপ চায় জামায়াত
ছবি: সংগৃহিত

অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দুটি রোডম্যাপ চায় জামায়াত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জামায়াতে ইসলাম দুটি রোডম্যাপ চেয়েছে। একটি হচ্ছে সংস্কারের জন্য, সেই রোডম্যাপের নির্দিষ্ট হতে হবে কি কি বিষয়ে সংস্কার হবে এবং কত দিনে সংস্কার হবে।

এই সংস্কারের রোডম্যাপটা যদি সফল হয়, তাহলে পরবর্তীটা দেরি না করে দিতে হবে নির্বাচনী রোডম্যাপ। কিন্তু প্রথমটা যদি সফল না হয়, তাহলে দ্বিতীয়টাও ব্যর্থ হবে।

গতকাল শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে নিহত সেনা কর্মকর্তা তানজিম সারোয়ার নির্জনের গ্রামের বাড়ি টাঙ্গাইলে গিয়ে তার পরিবারকে সান্তনা দেওয়ার পর এসব কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, আমরা কোনো ব্যর্থ নির্বাচন চাচ্ছি না। আমরা চাচ্ছি একটা সফল এবং একটি ক্রেডিবল নির্বাচন। সেইদিক দিয়ে আমরা দুটি রোডম্যাপের দাবি জানাচ্ছি।

তিনি আরো বলেন, যে ডাকাতদল এই ঘটনার সঙ্গে জড়িত তারা এক মাস আগে জামিনে বের হয়েছে। এরপর তারা বিশাল একটি দুর্ঘটনা ঘটিয়েছে। এরকম আরো অনেকেই জেল থেকে জামিন পেয়েছেন। সরকারকে এগুলো দেখতে হবে।

শেখ হাসিনাকে উদ্দেশ করে ডা. শফিকুর রহমান বলেন—তিনি দেশ থেকে চলে গেছেন, অনেকে বলে পালিয়ে গেছেন, আসলে পালিয়ে যাওয়া কোন ভালো জিনিস না, আমি বলি যে উনি চলে গেছেন। উনি চলে যাওয়ার পর আবার মাঝে মাঝে শুনি যে উনি ঢুকবে, আমি মনে করি যে চলে গিয়ে ভালোই করেছেন কারণ দেশের মানুষ তাকে ভালোবাসে না। যেহেতু দেশের মানুষ ভালোবাসে না সেহেতু জোর করে আবার ক্ষমতায় বসা বুদ্ধিমানের কাজ হবে বলে মনে করি না।

তিনি আরও বলেন, শেখ হাসিনা যদি অপরাধী হয়ে থাকেন তাহলে অবশ্যই তাকে শাস্তির আওতায় আনতে হবে।জামায়াত আমির নিহত সেনা সদস্য তানজীমের পরিবারের সঙ্গে দীর্ঘসমম কথা বলেন। এসময় তার বাবা সারোয়ার জাহান, মা শাহনাজ খান ও বোন তাসনুভা সারোয়ার সূচিকে সঙ্গে নিয়ে দোয়া করেন।

শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

নিবন্ধন শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

দ্রুত ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশসহ তিন দফা দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন চাকরিপ্রার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে রোববার (১১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবেন তারা।

চাকুরি ও ক্যারিয়ার

৯ ঘন্টা আগে

সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

রিয়াদের কিং খালিদ সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর বিমানবন্দরের কয়েকটি অংশ থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। আহতদের উদ্ধারে এক ডজনেরও বেশি অ্যাম্বুলেন্স বিমানবন্দরে যায়।

আন্তর্জাতিক

১০ ঘন্টা আগে

এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

অকৃতকার্য এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগসহ নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করছে সরকার। পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী কারিগরি প্রশিক্ষণ, ভাষা শিক্ষা এবং ক্ষুদ্র ব্যবসার জন্য প্রাথমিক তহবিলের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১০ ঘন্টা আগে

শাহজাহানপুরে গ্লোবাল ইসলামিক স্কুলে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

চাপাইনবয়াবগঞ্জ শাহজাহানপুরে গ্লোবাল ইসলামিক স্কুলে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে অবস্থিত গ্লোবাল ইসলামিক স্কুলে ‘শিক্ষা সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১১ ঘন্টা আগে

রুয়েটে ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার চালুর অনুমোদন রুয়েটে ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ে পৃথক ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার (Foreign Language Centre) চালুর অনুমোদন দেওয়া হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১২ ঘন্টা আগে