রাজনীতি

ট্রাক প্রতীকে নিবন্ধন পেল গণ অধিকার পরিষদ

ট্রাক প্রতীকে নিবন্ধন পেল গণ অধিকার পরিষদ
ছবি: ফাইল

ট্রাক প্রতীকে নিবন্ধন পেল নুরের গণ অধিকার পরিষদ

৫১তম রাজনৈতিক দল হিসেবে ট্রাক প্রতীকে নিবন্ধন পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের দল ‘গণ অধিকার পরিষদ’।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট শাখা।

এর আগে, সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যায়। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদন পুনর্বিবেচনা করার অনুরোধ করেন নুর। নিবন্ধন শর্ত পূরণ করায় দলটিকে নিবন্ধন দিয়েছে ইসি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগমুহূর্তে নির্বাচন কমিশনের নিবন্ধনের তালিকা থেকে বাদ পড়ে গণ অধিকার পরিষদ।

বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনে যুক্ত ছিল গণ অধিকার পরিষদ। জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনেও সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন তাদের নেতাকর্মীরা। আন্দোলন শুরুর কয়েক দিন পর দলের সভাপতি নুরুল হক নুর গ্রেপ্তার হয়েছিলেন।

ইবির বায়োটেকনোলজি বিভাগে গবেষণাভিত্তিক পোস্টার প্রেজেন্টেশন

ইবি ইবির বায়োটেকনোলজি বিভাগে গবেষণাভিত্তিক পোস্টার প্রেজেন্টেশন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক সেমিনারের অংশ হিসেবে গবেষণাভিত্তিক প্রজেক্ট পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৫২ মিনিট আগে

রাজশাহীতে বাড়ি থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

হত্যার সন্দেহ রাজশাহীতে বাড়ি থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজশাহী নগরের কেদুর মোড় এলাকায় একটি বাড়ি থেকে বেলী রানী (৭০) নামের এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহে আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

রাজশাহী

৫ ঘন্টা আগে

রাজশাহীতে ৮৫ পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিলেন রাসিক প্রশাসক

প্রতিটি মণ্ডপ পাবে ২০ হাজার টাকা রাজশাহীতে ৮৫ পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিলেন রাসিক প্রশাসক

রাজশাহী মহানগরীর ৮৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৭ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। প্রতিটি পূজামণ্ডপে ২০ হাজার টাকা করে এ অনুদান দেওয়া হয়।

রাজশাহী

৮ ঘন্টা আগে

নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

ল্যাপটপ উদ্ধার নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ।

রাজশাহী

৯ ঘন্টা আগে