রাজনীতি

অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: তারেক রহমান

অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: তারেক রহমান
ছবি: সংগৃহিত

অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: তারেক রহমান

অন্তবর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না জানিয়ে উপদেষ্টার সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আজ মঙ্গলবার বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, বাংলাদেশে মাফিয়া শাসন চালু করা হয়েছিল। দেশে-বিদেশে পলাতক স্বৈরাচার বিনাভোটের সরকারে পরিচিত হয়ে উঠেছিল। সে সময়ে ছিল-গভর্নমেন্ট অব দ্য মাফিয়া, বাই দ্য মাফিয়া, ফর দ্য মাফিয়া।

তারেক রহমান বলেন, প্রিয় দেশবাসী এই মাফিয়াচক্র দেশকে সম্পূর্ণ রূপে ভঙ্গুর করে দিয়েছিল। দেশকে আমদানিনির্ভর ও পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করেছিল। মাফিয়াচক্র দেশের ব্যাংকগুলো পর্যন্ত দেউলিয়া করে দিয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গত দেড় দশকে দেশ থেকে ১৭ লাখ কোটি টাকারও বেশি টাকা বিদেশে পাচার করেছে। মাফিয়া চক্র শুধু অর্থনীতিকে ধ্বংস করেনি, তারা দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে। একটা দেশ কতটুকু সভ্য, তা আইন-শৃঙ্খখলা বাহিনীর আচরণে ফুটে ওঠে।

‘মাফিয়া চক্রের প্রধান দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাদের চক্রটি প্রশাসনে এখনও সক্রিয়’ মন্তব্য করে তারেক রহমান বলেন, তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সুতারাং, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। জনগণকে তাদের পাশে থেকে সহযোগিতা করতে হবে। কিন্তু, এ অন্তর্বর্তী সরকারকে জবাবদিহিমূলক থাকতে হবে। অন্তর্বর্তী সরকার বেশ কিছু সংস্কারের উদ্যোগ নিতে হবে।

তারেক রহমান বলেন, গণঅভ্যুত্থান ছিল ব্যতিক্রম। দেশে আড়াই কোটি ভোটার বেড়েছে। কিন্তু, তারা কেউ ভোট দিতে পারেনি। বিএনপি বিশ্বাস করে, দেশের অর্ধেক নারী ও তরুণ প্রজন্মকে রেখে দেশ এগিয়ে যেতে পারবে না।

ভোগান্তিতে গ্রাহক ও ব্যবসায়ীরা

একযোগে ব্যাংকের কার্ডসেবা বন্ধ ভোগান্তিতে গ্রাহক ও ব্যবসায়ীরা

বাংলাদেশের প্রায় ৩১টি ব্যাংকের কার্ডভিত্তিক সেবা একযোগে বন্ধ হওয়ার ঘটনায় দেশের ডিজিটাল পেমেন্ট অবকাঠামোর দুর্বলতা, নিয়ন্ত্রক সংস্থার তদারকি এবং গ্রাহক-যোগাযোগের কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। অক্টোবরের শুরুতে Q-Cash পেমেন্ট প্রসেসিং নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনকে কেন্দ্র করে এটিএম থেকে টাকা উত্তোলন, পয়েন্ট অব সেল (পিওএস), বাংলা কিউআর, ই-কমার্স পেমেন্টসহ বিভিন্ন কার্ডসেবা বিঘ্নিত হয়। এতে জরুরি প্রয়োজনে অর্থ উত্তোলন ও লেনদেন করতে গিয়ে ভোগান্তিতে পড়েন গ্রাহকরা; বাধাগ্রস্ত হয় ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বাভাবিক কার্যক্রমও।

ধর্ম

১ ঘন্টা আগে

রবীন্দ্রনাথের গ্রাফিতি বিকৃতির চেষ্টা: আয়াসসহ ৪ জন রিমান্ডে

রিমান্ড রবীন্দ্রনাথের গ্রাফিতি বিকৃতির চেষ্টা: আয়াসসহ ৪ জন রিমান্ডে

শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি নষ্ট ও বিকৃত করার চেষ্টার অভিযোগে করা মামলায় রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আ ন ম আয়াসসহ চারজনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

অপরাধ ও আইন

২ ঘন্টা আগে

ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার

মহালয়ায় পঞ্চগড়ের বোদেশ্বরী শক্তিপীঠ পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার

মহালয়ার পুণ্যলগ্নে দেবী দুর্গার আগমন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে পঞ্চগড়ের পবিত্র শ্রী শ্রী বোদেশ্বরী শক্তিপীঠ পরিদর্শন করেছেন বাংলাদেশে ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। এ সময় তিনি বাংলাদেশ ও ভারতের জনগণের শান্তি, অগ্রগতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি কামনায় পূজা-অর্চনা করেন।

ছবি

২ ঘন্টা আগে

মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে: জামায়াত আমির

জামায়াত মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান জানিয়েছেন, তুরস্ক সরকারের সঙ্গে বৈঠকে মক্কা চুক্তি, বাংলাদেশের শিক্ষা ও তৈরি পোশাক খাতসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

রাজনীতি

২ ঘন্টা আগে

বিএনপিতে হাফ ডজন মনোনয়নপ্রত্যাশী

রাজশাহী সিটি নির্বাচন ঘিরে উত্তাপ বিএনপিতে হাফ ডজন মনোনয়নপ্রত্যাশী

রাজশাহী সিটি করর্পোরেশন (রাসিক) নির্বাচন সামনে রেখে ক্রমেই সরগরম হয়ে উঠছে মহানগরী। নির্বাচনের দিনক্ষণ এখনো চূড়ান্ত না হলেও সম্ভাব্য মেয়র প্রার্থীদের তৎপরতায় নগরজুড়ে নির্বাচনী আবহ তৈরি হয়েছে। পাড়া-মহল্লা, সামাজিক-সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠান থেকে শুরু করে রাজনৈতিক কর্মসূচিতে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। একই সঙ্গে নগরীর বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে প্রচার।

রাজনীতি

২ ঘন্টা আগে