রাজনীতি

শহিদদের পরিবারের পাশে আমরা ছিলাম, ভবিষ্যতেও থাকব: শিবির সভাপতি

শহিদদের পরিবারের পাশে আমরা ছিলাম, ভবিষ্যতেও থাকব: শিবির সভাপতি
ছবি: সংগৃহীত

শহিদদের পরিবারের পাশে আমরা ছিলাম, ভবিষ্যতেও থাকব: শিবির সভাপতি

রাজশাহীতে আওয়ামী সরকারের পতনের একদফা দাবিতে আন্দোলনে গিয়ে নিহত আলী রায়হানের কবর জিয়ারত করেছেন ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম। গতকাল মঙ্গলবার বিকেলে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরে তিনি আলী রায়হানের কবর জিয়ারত করেন।

শিবির সভাপতি এ সময় আলী রায়হানের পরিবারের খোঁজখবর নেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, ‘ছাত্রশিবির সব সময় যেকোনো সংস্কারের পক্ষে। ইসলামী ছাত্রশিবির এমন একটি কল্যাণকর রাষ্ট্র কামনা করে, যেটা সবার জন্য আদর্শ রাষ্ট্র হবে। ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন কর্মসূচিতে এ সবই প্রতিফলিত হয়।’

মঞ্জুরুল ইসলাম বলেন, ‘শহীদ পরিবারের পাশে আমরা ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। শহীদদের পরিবার নিয়ে আমাদের বেশ কিছু পরিকল্পনা এবং কর্মসূচি রয়েছে, যেগুলো এই মুহূর্তে প্রচার করতে চাইছি না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তথা স্বৈরাচারী শেখ হাসিনার পতনের আন্দোলনে যাঁরা আহত, পঙ্গুত্ব বরণ এবং শহীদ হয়েছেন, তাঁদের পরিবারকে সব সময় সব ধরনের সহায়তা প্রদান আমাদের অব্যাহত আছে।’

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের রাজশাহী মহানগর সভাপতি সিফাত উল আলম, সেক্রেটারি মোহা. শামীম উদ্দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আব্দুল মোহাইমিন, সেক্রেটারি রোহান কবির, সাংগঠনিক সম্পাদক মুজাহিদ ফয়সাল, রাজশাহী জেলা পূর্ব শাখার সভাপতি রুবেল হোসেন, সেক্রেটারি আব্দুর রব, নাটোর জেলা শাখার সভাপতি আফতাব হোসেন প্রমুখ।

উল্লেখ্য, গত ৫ আগস্ট রাজশাহী নগরের আলুপট্টি এলাকায় ছাত্র-জনতার মিছিলে পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের গুলিতে আহত হন মহানগর শিবিরের সাংগঠনিক সম্পাদক আলী রায়হান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

বিমান রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

জাতীয়

২ ঘন্টা আগে

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

নোবেল অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার নীতির ভিত্তি তৈরিতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড।

অর্থনীতি

২ ঘন্টা আগে

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

অকৃতকার্য এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশের দুই মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দিতে যাচ্ছে সরকার। এক বছর অপেক্ষা না করিয়ে দ্রুততম সময়ে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো।

স্পেশাল ফিচার

২ ঘন্টা আগে

মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাবি ছাত্রদল মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাজশাহীর বাঘা উপজেলার একটি আলিম মাদ্রাসায় নিজে ক্লাস না নিয়ে মামাকে দিয়ে পাঠদান করানোর অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবনের বিরুদ্ধে।

স্পেশাল ফিচার

২ ঘন্টা আগে

পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জ পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১২ কেজি ১৭৪ গ্রাম স্বর্ণ ও ১২ কেজি ৬৯০ গ্রাম রুপা। এসব স্বর্ণ ও রুপা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

সারাদেশ

২ ঘন্টা আগে

নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোর নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোরের গুরুদাসপুরে চশমা ছাড়াই পবিত্র কোরআন পড়তে পারা কথিত ১২৩ বছর বয়সী আব্বাস প্রামাণিক মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সারাদেশ

৩ ঘন্টা আগে