রাজনীতি

যে কোনো সময় জামায়াত-শিবির নিষিদ্ধের ঘোষণা: স্বরাষ্ট্রমন্ত্রী

যে কোনো সময় জামায়াত-শিবির নিষিদ্ধের ঘোষণা: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার প্রক্রিয়া চলছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, যে কোনো সময় (নিষিদ্ধের) ঘোষণা হবে। বুধবার সন্ধ্যায় সচিবালয়ে নিজ দপ্তরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, জামায়াত আগেই নিষিদ্ধ ছিল। জিয়াউর রহমান এসে তাদের আবার রাজনীতির অধিকারটা দিয়েছে। এদেশের মুক্তিযুদ্ধের পক্ষের দলগুলো এবং এদেশের সুশীল সমাজ উভয়ই জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য অবিরাম বলে আসছিল। এটা জনগণের একটি দাবি ছিল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত পরশু ১৪ দলের মিটিং হয়েছে এবং প্রধানমন্ত্রী অনেকের মতামত নিয়েছেন। সবাই মাননীয় প্রধানমন্ত্রীকে জামায়াতে ইসলামী ও শিবিরকে নিষিদ্ধ করার জন্য পরামর্শ দিয়েছেন।

আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকেও দু-একটি মামলায় সিদ্ধান্তের মধ্যে লিখে দিয়েছে-এ দলটি জঙ্গি দল হিসেবে নিষিদ্ধ করা উচিত। সবকিছু মিলিয়ে সিদ্ধান্ত হয়েছে-এ দলকে নিষিদ্ধ করার জন্য। সেই প্রক্রিয়াটি চলছে, যে কোনো সময় প্রক্রিয়াটি শেষ হলেই ঘোষণা হবে।

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় বিএনপির নিন্দা ও প্রতিবাদ

প্রতিবাদ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় বিএনপির নিন্দা ও প্রতিবাদ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি।

রাজনীতি

২ ঘন্টা আগে

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট

আগুন টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল নামে একটি ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

সারাদেশ

২ ঘন্টা আগে

প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট ২১ জানুয়ারি

অনিয়মে প্রার্থিতা বাতিলের হুঁশিয়ারি প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট ২১ জানুয়ারি

আগামী ২৭ মের মধ্যে পাঁচ ধাপে দেশের প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রথম ধাপে প্রায় ৮০০ ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

জাতীয়

২ ঘন্টা আগে

‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চুয়েট ‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

শিক্ষা ও ক্যাম্পাস

১৭ ঘন্টা আগে