অ
দেশের বিভিন্ন স্থান থেকে লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে শিগগিরই জোরদার অভিযান শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এসব অস্ত্রের সন্ধান বা সুনির্দিষ্ট তথ্য দিতে পারলে তথ্যদাতাকে ১০ হাজার থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।

শনিবার (২৯ আগস্ট) সকালে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অপরাধ পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, লুট হওয়া অস্ত্র উদ্ধার এবং অবৈধ অস্ত্রের বিস্তার ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এসব অস্ত্রের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি।

সভায় পুলিশ কর্মকর্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রযুক্তিগত সহায়তা বাড়ানোসহ বিভিন্ন চাহিদার কথা তুলে ধরেন। এসব প্রয়োজন পূরণে সরকার কাজ করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।