রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসক কাজেম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসক কাজেম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসক কাজেম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা ডা. গোলাম কাজেম আলী আহমেদ হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের সামনে এই মানববন্ধন হয়।

মানববন্ধনে অংশ নেয় চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থী ও জেলা ফার্মেসি মালিক সমিতির নেতারা।

মানববন্ধনে বক্তারা বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগমুহূর্তে ডা. কাজেম আলী আহমেদকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় মামলা হলেও দোষীদের গ্রেপ্তার না করে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে পুলিশ প্রশাসন। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দ্রুত খুনিদের আইনের আওতায় এনে তাঁদের শাস্তির দাবি জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ, ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ, ডা. ময়েজ উদ্দীন, ডা. মহিউদ্দিন আহমেদ, ডা. ইসমাইল হোসেন, ডা. ইস্রাফিল, ডা. রেজাউল করিম, ডা. মাহফুজ রায়হান, ডা. আব্দুস সামাদ, ডা. মোশফিকুর রহিম প্রমুখ।

প্রসঙ্গত, চিকিৎসক গোলাম কাজেম আলী আহমদ চাঁপাইনবাবগঞ্জের জনপ্রিয় চর্মরোগ বিশেষজ্ঞ ছিলেন। তিনি রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল, পপুলার ডায়াগনস্টিক সেন্টার ও চাঁপাইনবাবগঞ্জের পদ্মা ক্লিনিকে নিয়মিত রোগী দেখতেন। তিনি রাজশাহী মেডিকেল কলেজের ৪২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ২০২৩ সালের ২৯ অক্টোবর রাতে রোগী দেখে বাসায় ফেরার পথে নগরের বর্ণালী মোড়ে তাঁকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

রামেকে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু

চিকিৎসাধীন ৪৭ রোগী রামেকে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু

রাজশাহী বিভাগ

সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ৪:২৩ পিএম

চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির অভিযোগে গণপিটুনিতে নিহত ১

চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির অভিযোগে গণপিটুনিতে নিহত ১

রাজশাহী

বৃহস্পতিবার, ০৮ আগস্ট ২০২৪, ১১:০৩ এএম

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

রাজশাহী

বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪, ৩:৩১ পিএম

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

বিমান রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

জাতীয়

১ ঘন্টা আগে

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

নোবেল অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার নীতির ভিত্তি তৈরিতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড।

অর্থনীতি

১ ঘন্টা আগে

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

অকৃতকার্য এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশের দুই মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দিতে যাচ্ছে সরকার। এক বছর অপেক্ষা না করিয়ে দ্রুততম সময়ে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো।

স্পেশাল ফিচার

১ ঘন্টা আগে

মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাবি ছাত্রদল মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাজশাহীর বাঘা উপজেলার একটি আলিম মাদ্রাসায় নিজে ক্লাস না নিয়ে মামাকে দিয়ে পাঠদান করানোর অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবনের বিরুদ্ধে।

স্পেশাল ফিচার

১ ঘন্টা আগে

পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জ পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১২ কেজি ১৭৪ গ্রাম স্বর্ণ ও ১২ কেজি ৬৯০ গ্রাম রুপা। এসব স্বর্ণ ও রুপা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

সারাদেশ

১ ঘন্টা আগে

নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোর নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোরের গুরুদাসপুরে চশমা ছাড়াই পবিত্র কোরআন পড়তে পারা কথিত ১২৩ বছর বয়সী আব্বাস প্রামাণিক মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সারাদেশ

৩ ঘন্টা আগে