রাজশাহী

প্রকাশ্যে ক্ষমা চাইলেন বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু

প্রকাশ্যে ক্ষমা চাইলেন বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু
ছবি: সংগৃহীত

প্রকাশ্যে ক্ষমা চাইলেন বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু

‘শেখ হাসিনার ছবি বক্তব্য প্রচার করলে পত্রিকা-টেলিভিশন আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে’- এমন আপত্তিকর মন্তব্যের ঘটনায় ভুল স্বীকার করে দুঃখ প্রকাশের পাশাপাশি প্রকাশ্যে সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়েছেন বিএনপি নেতা এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

বুধবার দুপুরে শহরের আলাইপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় দুলু বলেন, সব গণমাধ্যম কর্মীদের সঙ্গে আমার দীর্ঘকালের ব্যক্তিগত সুসম্পর্ক রয়েছে। কিন্তু গত ১৬ তারিখে শেখ হাসিনা সরকারের আমলে দেশজুড়ে জুলুম নির্যাতনের কথা বলতে গিয়ে মুখ ফসকে টিভি পত্রিকার কথা বলে ফেলেছি। এজন্য আজকের এ সমাবেশে হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে গণমাধ্যম কর্মীদের কাছে দুঃখ প্রকাশ করছি। ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা যদি আমার কথায় দুঃখ পেয়ে থাকেন তাহলে ভাই হিসেবে ক্ষমা করে দেবেন।

দুলু বলেন, গত ১৬ বছর সাংবাদিক ভাইদের অনেক কিছুই বলতে দেওয়া হয়নি। আমাদের অনুরোধ পিলখানা হত্যাকাণ্ড, সাংবাদিক সাগর-রুনির হত্যাকাণ্ড, শাপলা চত্বরে হেফাজতে ইসলামের আলেম সমাজের ওপর চালানো হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত জাতির সামনে উপস্থাপন করবেন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে দুলু বলেন, আওয়ামী লীগ বিগত সময়ে যে চাঁদাবাজি, মস্তানি, টেন্ডারবাজি, পুকুর দখল, বাড়ি দখল ও নৈরাজ্য করেছে এর কোনোটাই এখন থেকে নাটোরে করতে দেওয়া হবে না।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল রনির সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন প্রমুখ।

প্রসঙ্গত, গত ১৬ আগস্ট ‘টিভি-পত্রিকায় খুনি হাসিনার ছবি ও বক্তব্য প্রচার করলে জালিয়ে দেওয়া হবে’ মর্মে রুহুল কুদ্দুস তালুকদার দুলুর একটি বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। দলের নীতি ও আদর্শের পরিপন্থি বক্তব্য দেওয়ায় দলে পদাবনতি দেওয়া হয় দুলুকে। যার পরিপ্রেক্ষিতে তিনি নিজের ভুল বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন।

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

বিমান রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

জাতীয়

১০ ঘন্টা আগে

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

নোবেল অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার নীতির ভিত্তি তৈরিতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড।

অর্থনীতি

১০ ঘন্টা আগে

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

অকৃতকার্য এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশের দুই মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দিতে যাচ্ছে সরকার। এক বছর অপেক্ষা না করিয়ে দ্রুততম সময়ে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো।

স্পেশাল ফিচার

১১ ঘন্টা আগে

মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাবি ছাত্রদল মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাজশাহীর বাঘা উপজেলার একটি আলিম মাদ্রাসায় নিজে ক্লাস না নিয়ে মামাকে দিয়ে পাঠদান করানোর অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবনের বিরুদ্ধে।

স্পেশাল ফিচার

১১ ঘন্টা আগে

পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জ পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১২ কেজি ১৭৪ গ্রাম স্বর্ণ ও ১২ কেজি ৬৯০ গ্রাম রুপা। এসব স্বর্ণ ও রুপা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

সারাদেশ

১১ ঘন্টা আগে

নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোর নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোরের গুরুদাসপুরে চশমা ছাড়াই পবিত্র কোরআন পড়তে পারা কথিত ১২৩ বছর বয়সী আব্বাস প্রামাণিক মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সারাদেশ

১২ ঘন্টা আগে