রাজশাহী

বিশেষ আদালতে ৫ এইচএসসি পরীক্ষার্থীর জামিন

বিশেষ আদালতে ৫ এইচএসসি  পরীক্ষার্থীর জামিন
ফাইল ছবি

ছুটির দিনে বিশেষ আদালত বসিয়ে রাজশাহীর পাঁচ এইচএসসি পরীক্ষাকে জামিন দেওয়া হয়েছে। শনিবার সকাল ১০টায় রাজশাহীর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালতে তিন শিক্ষার্থী আতিফ আহনাফ অরণ্য (১৬), মোহাম্মদ রাব্বি (১৫) ও রাকিবুর রহমানের (১৬)

ছুটির দিনে বিশেষ আদালত বসিয়ে রাজশাহীর পাঁচ এইচএসসি পরীক্ষাকে জামিন দেওয়া হয়েছে। শনিবার সকাল ১০টায় রাজশাহীর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালতে তিন শিক্ষার্থী আতিফ আহনাফ অরণ্য (১৬), মোহাম্মদ রাব্বি (১৫) ও রাকিবুর রহমানের (১৬) জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে রাজশাহীর অতিরিক্ত সিএমএম মো. শফিউল আলম তিন শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেন।

ওই পাঁচ শিক্ষার্থীর আইনজীবী পারভেজ তৌফিক জাহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। আইনজীবী জাহেদী জানান, জামিন শুনানিতে রাষ্ট্রপক্ষ বা প্রসিকিউশন থেকে কোনো আপত্তি করা হয়নি। 

শনিবার রাজশাহীর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালতে তিন এইচএসসি পরীক্ষার্থীর জামিন শুনানি হয়। পরে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৃথকভাবে আরও দুই শিক্ষার্থীর জামিন শুনানি হয়। শুনানি শেষে রাজশাহীর দুই আদালতের বিচারকরা পাঁচ এইচএসসি পরীক্ষার্থীর পৃথক জামিন মঞ্জুর করেন। আদালত সূত্র আরও জানায়, আতিফ আহনাফ অরণ্য ও মোহাম্মদ রাব্বিকে গত ১৮ জুলাই আটক করে বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় আরএমপির মতিহার থানা পুলিশ। অন্যদিকে রাকিবুর রহমানকে গ্রেফতার করেন আরএমপির বোয়ালিয়া থানা পুলিশ। রাকিবুর রহমানের বাড়ি বাগমারায়। অন্য দুই শিক্ষার্থীর বাড়ি রাজশাহী মহানগরীর কাটাখালী এলাকায়।

এদিকে বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অপর দুই শিক্ষার্থী ইমরান ফারহাত (১৬) ও সৌরভ আলির (১৬) জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. হাদিউজ্জামান দুই শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেন। জানা গেছে, গত ২০ জুলাই এই দুই শিক্ষার্থীকে নিজ নিজ বাড়ি থেকে আটক করে রাজশাহীর গোদাগাড়ী থানা পুলিশ। পরে একটি নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের দায়িত্বে থাকা রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মির্জা ইমাম উদ্দিন জানান, আদালতের জামিননামা রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পৌঁছানোর পর পাঁচ শিক্ষার্থীকে আইনজীবী ও পরিবারের জিম্মায় দুপুরের পর মুক্তি দেওয়া হয়েছে।

‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চুয়েট ‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

শিক্ষা ও ক্যাম্পাস

১৫ ঘন্টা আগে

পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

পবা পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

রাজশাহীর পবা উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী

১৫ ঘন্টা আগে

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জনসচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি।

জাতীয়

১৯ ঘন্টা আগে

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

ছায়া মন্ত্রিসভা বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

সরকারের কার্যক্রম তদারকি ও জবাবদিহি নিশ্চিত করতে বিরোধী দলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

জাতীয়

১৯ ঘন্টা আগে