পত্নীতলা প্রেস ক্লাবের সদস্যদের নিয়ে জরুরি সভা অনুষ্ঠিত
পত্নীতলা প্রেস ক্লাবের সদস্যদের নিয়ে জরুরি সভা অনুষ্ঠিত
নওগাঁর পত্নীতলা প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয় নজিপুর বাসস্ট্যান্ডে সদস্যদের নিয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ আগস্ট) বেলা ১১ টায় সভায় বৈষম্যবিরোধী সাংবাদিক আন্দোলন বেগবান ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য কমিটির সদস্যরা একমত পোষণ করেন। পরে ক্লাবের নতুন সদস্য আহ্বান, প্রয়োজনে সকলের সম্মতিতে নতুন কমিটি গঠন ও যুগপৎ আন্দোলনে এক সাথে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেছেন ক্লাবের নেতৃত্বকারীরা।
উক্ত সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি ইউনুছার রহমান, সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দীন আজাদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলমগীর কবির প্রমুখ। এ সময় প্রেস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।










