রাজশাহী

ধামইরহাটে ঘোড়দৌড় প্রতিযোগিতা

ধামইরহাটে ঘোড়দৌড় প্রতিযোগিতা
ছবি: সংগৃহীত

ধামইরহাটে ঘোড়দৌড় প্রতিযোগিতা

নওগাঁর ধামইরহাটে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন মানবসেবার উদ্যোগে বিশাল ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

১১ অক্টোবর বিকেলে উপজেলার রামরামপুর ফুটবল মাঠে ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে ভিড় জমায় হাজারো নারীপুরুষ। গ্রাম-বাংলা ঐতিহ্যবাহী এই খেলার উদ্বোধন করেন ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান ও ভূমি মন্ত্রনালয়ের সাবেক অতিরিক্ত সচিব আবু হেনা মোস্তফা কামাল। ৪টি রাউন্ডে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রায় ৫০টি ঘোড়া। ১ম রাউন্ডে বিজয়ী হোন দেশসেরা ঘোর সাওয়ার তাসমিনার ছোট বোন হালিমা খাতুন।

মানবসেবা সংগঠনের সভাপতি রাসেল মাহমুদের সভাপতিত্বে প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা আলহাজ্ব মো. হানজালা, সরকারি এম এম কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদুজ্জামান, চকময়রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, সাবেক ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন, সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন, অনুষ্ঠানের সঞ্চালক বাংলাদেশ বেতার রাজশাহীর সংবাদ পাঠক শহিদুল ইসলাম সোহেল, কলেজ শিক্ষক নাবিবুর রহমান, সংগঠনের সদস্য সোহেল হোসেন, মাসুদ রহমান, মো. আসাদ, আনিছুর রহমান, রায়হান হোসেন, দাতা সদস্য কায়সার ইকবাল পণি, দোলা ট্রেডার্সের স্বত্বাধিকারী দেলোয়ার হোসেন প্রমুখ।

মানবসেবা সংগঠনের সভাপতি রাসেল মাহমুদ জানান, আমাদের সংগঠন ভিক্ষুক পুনর্বাসন, অসহায়দের গৃহ নির্মানে সহযোগিতা, দরিদ্রদের আর্থিক সহযোগিতা সহ বিভিন্ন সামাচিক কর্মকান্ডে ভূমিকা পালন করছে, প্রায় ৩ বছর যাবত প্রতি মাসে শতাধিক ভিক্ষুকদের উন্নত মানের খাবার প্রদান করে আসতেছে, আমরা যুব সমাজকে মাদকমুক্ত করতে এ রকম নানা প্রতিযোগিতার পরিকল্পনা গ্রহণ করেছি।

কলকাতার মুসলিম অধ্যুষিত কলোনিতে পানি বন্ধের অভিযোগ

জাতিসংঘে তৃণমূল সাংসদের চিঠি কলকাতার মুসলিম অধ্যুষিত কলোনিতে পানি বন্ধের অভিযোগ

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় মুসলিম অধ্যুষিত একটি কলোনিতে দীর্ঘদিন ধরে পানীয় জলের সরবরাহ বন্ধ থাকার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সংসদ সদস্য সমীরুল ইসলাম।

আন্তর্জাতিক

১ ঘন্টা আগে

‘আমার নামে একটি রিকশা থাকলেও প্রমাণ দিন’: গোলাম পরওয়ার

জামায়াত ‘আমার নামে একটি রিকশা থাকলেও প্রমাণ দিন’: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, তাঁর নামে ৭০০–৮০০টি রিকশা থাকার প্রচারণা তো দূরের কথা, সারাদেশের কোথাও তাঁর নামে একটি রিকশা রয়েছে—এমন প্রমাণ দিতে পারলেও তা যথেষ্ট হবে।

রাজনীতি

১ ঘন্টা আগে

গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে ভারতের নতুন অবস্থান, আলোচনা হবে যৌথ নদী কমিশনে

গঙ্গা চুক্তি নবায়ন গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে ভারতের নতুন অবস্থান, আলোচনা হবে যৌথ নদী কমিশনে

বাংলাদেশের সঙ্গে গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়ন নিয়ে যেকোনো আলোচনা বিদ্যমান প্রাতিষ্ঠানিক কাঠামো যৌথ নদী কমিশনের (জেআরসি) আওতায় পরিচালিত হবে বলে জানিয়েছে ভারত।

আন্তর্জাতিক

১ ঘন্টা আগে

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৪৯

হাম ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৪৯

দেশে হামের সংক্রমণ ও উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৪৯ জন।

সারাদেশ

৩ ঘন্টা আগে

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

শারীরিক, মানসিক, আত্মিক ও সামাজিকভাবে ভালো থাকার নামই স্বাস্থ্য। তাই মানসিক স্বাস্থ্যকে কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাজনীতি

৩ ঘন্টা আগে

চাঁদাবাজি-দখলে অতিষ্ঠ ব্যবসায়ীরা, নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন

বিবিসি বাংলা চাঁদাবাজি-দখলে অতিষ্ঠ ব্যবসায়ীরা, নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন

চাঁদা না পেয়ে অফিসে হামলা, নির্মাণকাজ বন্ধ; রাজনৈতিক প্রশ্রয় ও আইন প্রয়োগের দুর্বলতাকে দায়ী করছেন ভুক্তভোগীরা।

জাতীয়

৩ ঘন্টা আগে