রাজশাহী

বড়াইগ্রামে যুবদলের কার্যালয় ভাঙচুর, মোটরসাইকেলে আগুন

বড়াইগ্রামে যুবদলের কার্যালয় ভাঙচুর, মোটরসাইকেলে আগুন
ছবি: সংগৃহীত

বড়াইগ্রামে যুবদলের কার্যালয় ভাঙচুর, মোটরসাইকেলে আগুন

নাটোরের বড়াইগ্রামে পৌর যুবদলের অফিসে ভাঙচুর ও একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া অভিযোগ উঠেছে আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে। গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার মৌখাড়া হাট এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকালে বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় বিএনপি ও ছাত্রদল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

প্রত্যক্ষদর্শী মোস্তফা কামাল বলেন, ‘এই অফিসের পাশে আমার হার্ডওয়্যারের দোকান আছে। সেখানে রাতে ঘুমিয়ে ছিলাম। রাত ২টার দিকে শব্দে ঘুম ভাঙে। উঠে গিয়ে দেখি আওয়ামী লীগ কর্মী রবিউল করিম পিন্টু, যুবলীগ কর্মী মফিজুল ইসলাম, মোস্তফা কামাল, লিটন আলী ও ব্যবসায়ী আল মামুনসহ ৫০ জন অফিসের ভেতরে ঢুকে ভাঙচুর করছে। অফিস কক্ষের ভেতর থেকে একটি মোটরসাইকেল বের করে নিয়ে গিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। তারা দুই ভাগ হয়ে চলে যায়।’

পৌর বিএনপির সম্পাদক আব্দুল মজিদ বলেন, ‘আমরা এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছি। দ্রুত এই ঘটনার জড়িতদের গ্রেপ্তারসহ বিচার দাবি করছি।’

আওয়ামী লীগ কর্মী রবিউল করিম পিন্টু বলেন, ‘এই বিষয়ে আমাদের কিছুই জানা নাই। কেউ তো এলাকাতেই নাই। তারা নিজেরা ভাঙচুর করে আমাদের ওপর দোষ চাপাচ্ছে।’

বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) শাফিউল ইসলাম বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ঈদগাহের জমি দখল নিয়ে নাটোরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

সংঘর্ষ ঈদগাহের জমি দখল নিয়ে নাটোরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

সারাদেশ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৪:৪৪ পিএম

রাজশাহী থেকে সারাদেশে বাস চলাচল শুরু

৩০ ঘণ্টা পর রাজশাহী থেকে সারাদেশে বাস চলাচল শুরু

সারাদেশ

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পিএম

নাটোরে যুবদল-আওয়ামী লীগ সংঘর্ষে আহত ১২

নাটোরে যুবদল-আওয়ামী লীগ সংঘর্ষে আহত ১২

রাজশাহী

শনিবার, ৩১ আগস্ট ২০২৪, ২:০১ পিএম

নাটোরে আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি হামলায় আহত ৮

নাটোরে আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি হামলায় আহত ৮

রাজশাহী

শুক্রবার, ৩০ আগস্ট ২০২৪, ২:৩০ পিএম

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

বিমান রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

জাতীয়

১ ঘন্টা আগে

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

নোবেল অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার নীতির ভিত্তি তৈরিতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড।

অর্থনীতি

১ ঘন্টা আগে

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

অকৃতকার্য এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশের দুই মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দিতে যাচ্ছে সরকার। এক বছর অপেক্ষা না করিয়ে দ্রুততম সময়ে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো।

স্পেশাল ফিচার

১ ঘন্টা আগে

মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাবি ছাত্রদল মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাজশাহীর বাঘা উপজেলার একটি আলিম মাদ্রাসায় নিজে ক্লাস না নিয়ে মামাকে দিয়ে পাঠদান করানোর অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবনের বিরুদ্ধে।

স্পেশাল ফিচার

১ ঘন্টা আগে

পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জ পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১২ কেজি ১৭৪ গ্রাম স্বর্ণ ও ১২ কেজি ৬৯০ গ্রাম রুপা। এসব স্বর্ণ ও রুপা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

সারাদেশ

১ ঘন্টা আগে

নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোর নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোরের গুরুদাসপুরে চশমা ছাড়াই পবিত্র কোরআন পড়তে পারা কথিত ১২৩ বছর বয়সী আব্বাস প্রামাণিক মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সারাদেশ

৩ ঘন্টা আগে