রাজশাহী

রাজশাহীতে অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের বাছাই পর্ব কাল

রাজশাহীতে অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের বাছাই পর্ব কাল
ছবি: সংগৃহীত

রাজশাহীতে অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের বাছাই পর্ব কাল

মহাকাশ ও জ্যোতির্বিজ্ঞান বিষয়কে জনপ্রিয় করার লক্ষ্যে আগামীকাল বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদ গ্যালারি, ড. এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনে ১৯তম ‘অ্যাপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’ রাজশাহী বিভাগীয় বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার রাজশাহী নগরীর শিরোইল এলাকায় ফিল্ম অ্যান্ড কালচারাল আর্কাইভে রাজশাহী অ্যাস্ট্রোনমি সেন্টার সংবাদ সম্মেলন করে এই তথ্য জানিয়েছে।

সংবাদ সম্মেলনে রাজশাহী অ্যাস্ট্রোনমি সেন্টারের নির্বাহী সদস্য আননাবা কবীর প্রকৃতি বলেন, রাজশাহী বিভাগের ১৪-১৮ বছর বয়সী স্কুল-কলেজ পর্যায়ের প্রায় ২০০ শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। নিবন্ধনের নির্ধারিত সময় পর্যন্ত রাজশাহী বিভাগের ১৮৯ জন প্রতিযোগী ইতিমধ্যে নিবন্ধন করেছে।

রাজশাহী বিভাগীয় বাছাই পর্বে শিক্ষার্থীদের বেলা আড়াইটার মধ্যে উপস্থিতি নিশ্চিত করতে হবে। বাছাই পর্ব থেকে সিনিয়র গ্রুপের ২০ জন ও জুনিয়র গ্রুপের ২০ জন করে মোট ৪০ জনকে নির্বাচিত করা হবে। প্রাথমিক বাছাই পর্বে উত্তীর্ণদের নিয়ে আগামী ৩ আগস্ট ঢাকায় আয়োজন করা হবে ‘অ্যাপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’-এর জাতীয় পর্ব। জাতীয় পর্ব থেকে সিনিয়র গ্রুপের ১৫ জন এবং জুনিয়র গ্রুপের ১৫ জনসহ ৩০ জনকে নিয়ে ২১ থেকে ২৪ আগস্ট চার দিনের আবাসিক ক্যাম্প এবং চূড়ান্ত বাছাই পর্ব হবে।

চূড়ান্ত বাছাই পর্ব থেকে নির্বাচিত পাঁছজন প্রতিযোগী আসন্ন ২৮তম আন্তর্জাতিক অ্যাস্ট্রো-অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। এ সময় আঞ্চলিক আয়োজক কমিটির সদস্যসচিব আতিকুর রহমান আতিক, নির্বাহী সদস্য জাবিদ অপু, মনিরুজ্জামান উজ্জ্বল, রমিজ হাসান প্রতীক, শামীউল আলীম শাওন প্রমুখ উপস্থিত ছিলেন।

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাবি রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৫ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

স্পেশাল ফিচার

৯ ঘন্টা আগে

ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইবি ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৯ ঘন্টা আগে

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁ ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ

১০ ঘন্টা আগে

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

১২ ঘন্টা আগে

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইবি ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষদভিত্তিক সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

১২ ঘন্টা আগে

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

বোয়ালিয়া রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রাজশাহী

১২ ঘন্টা আগে