রাজশাহী

বড়াইগ্রামে ‘মিথ্যা মামলা’ দিয়ে গ্রামবাসীকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন

বড়াইগ্রামে ‘মিথ্যা মামলা’ দিয়ে গ্রামবাসীকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন
ছবি: সংগৃহীত

বড়াইগ্রামে ‘মিথ্যা মামলা’ দিয়ে গ্রামবাসীকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন

নাটোরের বড়াইগ্রামে জনবসতিপূর্ণ এলাকায় একটি ওষুধ কোম্পানির কারখানা চালু করায় প্রতিবাদ করেছিলো গ্রামবাসী। এর জেরে গ্রামবাসীর নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে এতে মানববন্ধন করেছেন তাঁরা।

আজ মঙ্গলবার উপজেলার গড়মাটি এলাকার বাসিন্দারা জেনি আয়ুর্বেদিক ল্যাবরেটরিজ নামে ওই ওষুধ কোম্পানির বিরুদ্ধে এই কর্মসূচির আয়োজন করে। এতে অংশ নেন ওই গ্রামের দুই শতাধিক নারী-পুরুষ। মানববন্ধনে ভুক্তভোগী সাইদুর রহমান সেন্টু, রওশন আলম, আম্বিয়া বেগম, তানিয়া বেগম ও ওষুধ কোম্পানির কর্মী জাহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

সাইদুর রহমান সেন্টু বলেন, কয়েক বছর আগে গড়মাটি গ্রামে আবাসিক এলাকায় মোজাফ্ফর হোসেন জেনি আয়ুর্বেদিক ল্যাবরেটরিজ নামে একটি ওষুধ কারখানা চালু করেন। তিনি এ কারখানার বর্জ্য ও দূষিত পানি ফেলে আশপাশের পরিবেশ দূষণ করেন। এখানে এর আগে র‍্যাব অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ করাসহ কারখানা সিলগালা করে দেয়। কিন্তু কিছুদিন পর তারা পুনরায় কারখানা চালু করেন।

গ্রামবাসী পরিবেশ দূষণ ও যৌন উত্তেজকসহ নকল ওষুধ তৈরির প্রতিবাদ করলে মোজাফ্ফর হোসেন ও তার জামাতা আবু জাফর ছিনতাই, মাছ চুরি, ইভটিজিংসহ নানা অভিযোগে গ্রামের ২ শতাধিক নিরীহ মানুষের নামে আটটি মামলা করেন। এমনকি ষাটোর্ধ্ব দুই আপন ভাই ও তাদের মামার নামে ইভটিজিংয়ের মামলা দিয়ে হয়রানি করেন। তার মামলা থেকে প্রবাসীরাও রেহাই পায়নি। এ ছাড়া কোম্পানিতে কর্মী নিয়োগের সময় ফাঁকা চেক নিয়ে পরে ইচ্ছামতো টাকার অঙ্ক বসিয়ে মামলা দিয়ে হয়রানি করেন।

এসব মামলা চালাতে গিয়ে গ্রামের নিরীহ মানুষের পথে বসার উপক্রম হয়েছে। তাঁরা অবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহার এবং মামলাবাজ মোজাফ্ফরসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও নকল ওষুধ তৈরির কারখানা বন্ধের দাবি জানান। অন্যথায় আগামীতে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুমকি দেন তাঁরা।

এ বিষয়ে কথা বলার জন্য মোজাফ্ফর হোসেনের মোবাইলে কল দিলে বন্ধ পাওয়া যায়। তবে তারা জামাতা আবু জাফর এসব অভিযোগ অস্বীকার করে বলেন, গ্রামের কিছু লোক আমাদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তারা এ মানববন্ধন করেছে।

ঈদগাহের জমি দখল নিয়ে নাটোরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

সংঘর্ষ ঈদগাহের জমি দখল নিয়ে নাটোরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

সারাদেশ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৪:৪৪ পিএম

রাজশাহী থেকে সারাদেশে বাস চলাচল শুরু

৩০ ঘণ্টা পর রাজশাহী থেকে সারাদেশে বাস চলাচল শুরু

সারাদেশ

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পিএম

নাটোরে যুবদল-আওয়ামী লীগ সংঘর্ষে আহত ১২

নাটোরে যুবদল-আওয়ামী লীগ সংঘর্ষে আহত ১২

রাজশাহী

শনিবার, ৩১ আগস্ট ২০২৪, ২:০১ পিএম

নাটোরে আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি হামলায় আহত ৮

নাটোরে আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি হামলায় আহত ৮

রাজশাহী

শুক্রবার, ৩০ আগস্ট ২০২৪, ২:৩০ পিএম

বড়াইগ্রামে যুবদলের কার্যালয় ভাঙচুর, মোটরসাইকেলে আগুন

বড়াইগ্রামে যুবদলের কার্যালয় ভাঙচুর, মোটরসাইকেলে আগুন

রাজশাহী

বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০২৪, ১:১০ পিএম

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

বিমান রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

জাতীয়

৪ ঘন্টা আগে

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

নোবেল অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার নীতির ভিত্তি তৈরিতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড।

অর্থনীতি

৪ ঘন্টা আগে

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

অকৃতকার্য এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশের দুই মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দিতে যাচ্ছে সরকার। এক বছর অপেক্ষা না করিয়ে দ্রুততম সময়ে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো।

স্পেশাল ফিচার

৪ ঘন্টা আগে

মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাবি ছাত্রদল মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাজশাহীর বাঘা উপজেলার একটি আলিম মাদ্রাসায় নিজে ক্লাস না নিয়ে মামাকে দিয়ে পাঠদান করানোর অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবনের বিরুদ্ধে।

স্পেশাল ফিচার

৪ ঘন্টা আগে

পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জ পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১২ কেজি ১৭৪ গ্রাম স্বর্ণ ও ১২ কেজি ৬৯০ গ্রাম রুপা। এসব স্বর্ণ ও রুপা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

সারাদেশ

৪ ঘন্টা আগে

নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোর নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোরের গুরুদাসপুরে চশমা ছাড়াই পবিত্র কোরআন পড়তে পারা কথিত ১২৩ বছর বয়সী আব্বাস প্রামাণিক মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সারাদেশ

৫ ঘন্টা আগে