রাজশাহীর ঐতিহ্যবাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি)-এর ৫০ বছর পূর্তি উপলক্ষে ‘সুবর্ণজয়ন্তী-২০২৬’ উদযাপনের লক্ষ্যে মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশা। সভাপতিত্ব করেন সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ও আইএইচটি রাজশাহীর অধ্যক্ষ অধ্যাপক ডা. মির্জা মহম্মদ ওয়াসি পারভেজ।

রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোঃ মামুনুর রশিদ।

বিশেষ অতিথি ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকেএম মাসুদ উল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের নায়েবে আমির ডা. মোঃ জাহাঙ্গীর আলম, মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন এবং মহানগর যুবদলের আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম জনি।

বক্তারা আইএইচটির ৫০ বছরের শিক্ষা, প্রশিক্ষণ ও স্বাস্থ্যসেবা খাতে অবদানের কথা তুলে ধরেন। সুবর্ণজয়ন্তী সফল করতে সাবেক ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।