রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে এমপি জারার বিরুদ্ধে ৩০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে এমপি জারার বিরুদ্ধে ৩০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে এমপি জারার বিরুদ্ধে ৩০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আ. লীগের নেতা জারা জাবীন মাহবুব ও তাঁর বাবার বিরুদ্ধে বিল দখল ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। আজ বুধবার জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা বাজারে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। তবে অভিযোগ অস্বীকার করে তা মিথ্যা ও বানোয়াট বলছেন সংসদ সদস্য।

৫০০ মৎস্যজীবী পরিবারের ব্যানারে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কুমিরাদহ বিলের ইজারাদার মো. আফাজ উদ্দিন। এ সময় তিনি বলেন, ‘আমি নিয়ম মোতাবেক চৌধুরী ইসমাইল সাজ্জাদ জোয়াদ ওয়াক্ফ এস্টেটের মোতাওয়াল্লী এমপি জারার বাবা কাইয়ুম রেজা চৌধুরীর কাছ থেকে ২০২৩ সাল হতে ২০২৬ সাল পর্যন্ত কুমিরাদহ বিল ইজারা নিই। কিন্তু এমপি জারা তাঁর লোকজনের মাধ্যমে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করেন।’

তিনি বলেন, ‘চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ১৪ এপ্রিল এমপি নিজে উপস্থিত থেকে বিলের পাড়ে থাকা মাছের খাবার ও বিভিন্ন সরঞ্জাম লুটপাট করে নিয়ে যান। এ ছাড়া মৎস্যজীবীদের একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন এমপি জারা। এ নিয়ে প্রায় ৫০০ মৎস্যজীবী পরিবারের বিনিয়োগ করা আড়াই কোটি টাকা হারানোর আশঙ্কায় রয়েছে। এমনকি বিভিন্ন হুমকি-ধমকিতে বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছেন মৎস্যজীবীরা।’

অপর দিকে অভিযোগ অস্বীকার করে তা মিথ্যা বানোয়াট বলছেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য জারা জাবীন মাহবুব। তিনি বলেন, ‘বিলটি আমাদের পৈতৃক সম্পত্তি। ১৫০ বছর ধরে আমাদের দখলে রয়েছে। আলফাজ উদ্দিনসহ তার কিছু লোকজন বিলটি দখল করে রেখেছে। এমনকি আমাদের লোকজন ও পরিবারের সদস্যদের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করছে।’

তিনি বলেন, ‘আমাদের স্থাপনায় আগুন দিয়েছে আলফাজ উদ্দিনের লোকজন।’ তাঁর দাবি আলফাজ উদ্দিন আদালতে হেরে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করেছেন।

সূত্র: আজকের পত্রিকা 

রামেকে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু

চিকিৎসাধীন ৪৭ রোগী রামেকে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু

রাজশাহী বিভাগ

সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ৪:২৩ পিএম

চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসক কাজেম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসক কাজেম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

রাজশাহী

বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০২৪, ১:১৫ পিএম

চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির অভিযোগে গণপিটুনিতে নিহত ১

চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির অভিযোগে গণপিটুনিতে নিহত ১

রাজশাহী

বৃহস্পতিবার, ০৮ আগস্ট ২০২৪, ১১:০৩ এএম

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

রাজশাহী

বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪, ৩:৩১ পিএম

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় বিএনপির নিন্দা ও প্রতিবাদ

প্রতিবাদ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় বিএনপির নিন্দা ও প্রতিবাদ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি।

রাজনীতি

২ ঘন্টা আগে

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট

আগুন টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল নামে একটি ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

সারাদেশ

২ ঘন্টা আগে

প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট ২১ জানুয়ারি

অনিয়মে প্রার্থিতা বাতিলের হুঁশিয়ারি প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট ২১ জানুয়ারি

আগামী ২৭ মের মধ্যে পাঁচ ধাপে দেশের প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রথম ধাপে প্রায় ৮০০ ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

জাতীয়

২ ঘন্টা আগে

‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চুয়েট ‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

শিক্ষা ও ক্যাম্পাস

১৭ ঘন্টা আগে