রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে ছোবল খেয়ে রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক

চাঁপাইনবাবগঞ্জে ছোবল খেয়ে রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে ছোবল খেয়ে রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছোবল দেওয়া জীবিত রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে যান এক কৃষক। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁকে চিকিৎসাসেবা দেওয়া হয়।

ঘটনাটি ঘটেছে আজ সোমবার দুপুরে উপজেলার পাঁকা ইউনিয়নের বোগলাউড়ি এলাকার একটি ধানখেতে।

সাপের ছোবলে আক্রান্ত ব্যক্তি মো. মিলন আলী একই এলাকার তোবজুল হকের ছেলে। বর্তমানে তিনি শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

মিলন আলী জানান, তিনি পদ্মা নদীর ধারে জমিতে ধান কাটার পর খেতে থাকা তাঁর পরনের শার্ট আনতে যান। এ সময় শার্টটি তুলতেই এর নিচে থাকা একটি সাপ তাঁর পায়ে ছোবল দেয়। তিনি চিৎকার করলে স্থানীয় কৃষকেরা তাঁর পায়ে শক্ত করে তিনটি বাঁধন দিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন। এ সময় তাঁর ছোট ভাই সাপটিকে ধরে জীবিত অবস্থায় হাসপাতালে নেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. মামুন কবির জানান, আক্রান্ত ব্যক্তি একটি সাপের বাচ্চাসহ হাসপাতালে আসেন। এ সময় তাঁর পায়ের বিভিন্ন স্থানে শক্ত বাঁধন দেওয়া ছিল এবং তিনি স্থানীয়দের সহায়তায় দ্রুত হাসপাতালে আসতে পারায় সাপের ধরন দেখে চিকিৎসা দেওয়া সহজ হয়েছে।

বর্তমানে আক্রান্ত ব্যক্তি আশঙ্কামুক্ত হলেও তাঁকে আরও ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে। মিলনকে ছোবল দেওয়া সাপটি একটি বাচ্চা সাপ এবং রাসেলস ভাইপার বলে নিশ্চিত করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা।

রামেকে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু

চিকিৎসাধীন ৪৭ রোগী রামেকে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু

রাজশাহী বিভাগ

সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ৪:২৩ পিএম

চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসক কাজেম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসক কাজেম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

রাজশাহী

বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০২৪, ১:১৫ পিএম

চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির অভিযোগে গণপিটুনিতে নিহত ১

চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির অভিযোগে গণপিটুনিতে নিহত ১

রাজশাহী

বৃহস্পতিবার, ০৮ আগস্ট ২০২৪, ১১:০৩ এএম

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাবি রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৫ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

স্পেশাল ফিচার

৯ ঘন্টা আগে

ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইবি ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৯ ঘন্টা আগে

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁ ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ

১০ ঘন্টা আগে

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

১২ ঘন্টা আগে

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইবি ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষদভিত্তিক সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

১২ ঘন্টা আগে

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

বোয়ালিয়া রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রাজশাহী

১২ ঘন্টা আগে