রাজশাহী

পাবনায় শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ট্রেনে কাটা পড়ে জামাইয়ের মৃত্যু

পাবনায় শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ট্রেনে কাটা পড়ে জামাইয়ের মৃত্যু
ছবি: সংগৃহীত

পাবনায় শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ট্রেনে কেটে জামাইয়ের মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ট্রেনে কাটা পড়ে জামাইয়ের মৃত্যু হয়েছে। রোববার (১৪ জুলাই) দুপুরে ঈশ্বরদী-ঢাকা রেলরুটের মুলাডুলির নিকরহাটা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কাজল মন্ডল (২৮) নাটোরের বড়াইগ্রাম উপজেলার পূর্ণকলস গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয় আরিফুল ইসলাম জানান, রোববার (১৪ জুলাই) দুপুরে শ্বশুরবাড়ি থেকে নিকরহাটা মোড়ে কাজল মন্ডল চা পান করতে যাচ্ছিলেন। এ সময় নিকরহাটা রেলগেট এলাকায় রেললাইন পাড়ি দেওয়ার সময় ট্রেনে কেটে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্বজনরা তার মরদেহ উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যান।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, এই রেলরুট সিরাজগঞ্জ রেল পুলিশের আওতাধীন। তিনি এ বিষয়ে তথ্য দিতে পারবেন।

সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান সরকার বলেন, ট্রেনে কেটে একজন মারা গেছে। এ বিষয়ে ঘটনাস্থলের নিকটবর্তী ঈশ্বরদীর মুলাডুলি রেলস্টেশন মাস্টারের সঙ্গে যোগাযোগ করেছি, তিনি কোনো তথ্য দিতে পারেননি।

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ সভাপতিসহ আটক ১৪

মিছিল পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ সভাপতিসহ আটক ১৪

রাজনীতি

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ এএম

ঈশ্বরদীতে মাঠে কাজ করার সময় বজ্রপাত, কৃষক নিহত

পাবনা ঈশ্বরদীতে মাঠে কাজ করার সময় বজ্রপাত, কৃষক নিহত

রাজশাহী

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ৭:২১ পিএম

পাবনায় বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

হত্যা পাবনায় বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

রাজনীতি

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ৭:৫৬ পিএম

রাজশাহীতে ঢালারচর এক্সপ্রেস লাইনচ্যুত

আতঙ্কে যাত্রীরা রাজশাহীতে ঢালারচর এক্সপ্রেস লাইনচ্যুত

রাজশাহী

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ৪:২৬ পিএম

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাবি রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৫ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

স্পেশাল ফিচার

৩ ঘন্টা আগে

ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইবি ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৩ ঘন্টা আগে

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁ ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ

৪ ঘন্টা আগে

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

৬ ঘন্টা আগে

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইবি ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষদভিত্তিক সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

৬ ঘন্টা আগে

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

বোয়ালিয়া রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রাজশাহী

৬ ঘন্টা আগে