রাজশাহী

জামায়াতের সেক্রেটারীসহ ৭৫ নেতাকর্মী মুক্তিলাভ

জামায়াতের সেক্রেটারীসহ ৭৫ নেতাকর্মী মুক্তিলাভ
রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে নগর জামায়াতের সেক্রেটারীসহ ৭৫ নেতাকর্মী মুক্তি লাভ করেন

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর সেক্রেটারী ইমাজ উদ্দিন মন্ডল, শিবিরের সাবেক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি আশরাফুল আলম ইমন, হড়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ, মতিহার থানা জামায়াতের সেক্রেটারী রফিকু

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর সেক্রেটারী ইমাজ উদ্দিন মন্ডল, শিবিরের সাবেক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি আশরাফুল আলম ইমন, হড়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ, মতিহার থানা জামায়াতের সেক্রেটারী রফিকুল ইসলাম মন্ডলসহ জামায়াতের ৭৫ নেতা-কর্মী কারাগার থেকে মুক্তিলাভ করেছেন।

বুধবার বিকেলে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেন। পরে তাঁদের মুক্তিতে জামায়াতের সিরোইল অফিসে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের রাজশাহী মহানগরীর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা কেরামত আলীসহ মহানগরীর সহকারী সেক্রেটারী অধ্যাপক অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল ও অধ্যাপক শাহাদাৎ হোসেন, প্রচার ও মিডিয়া সেক্রেটারী অধ্যাপক সারওয়ার জাহান প্রিন্স, যুব বিভাগের সেক্রেটারী জসিম উদ্দিন সরকার, রাবি শিবিরের সভাপতি মুহাইমেনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সংক্ষিপ্ত বক্তব্য ড. মাওলানা কেরামত আলী বলেন, দেশ আজ ছাত্র জনতার গন অভ্যুথানে স্বাধীন হয়েছে।আমাদের সবাই বাংলাদেশের জনগনের নিকট ইসলামের প্রকৃত দাওয়াত পৌঁছে দিতে হবে। তিনি আরো বলেন এখন সকল কিছু ভুলো জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে।দেশে জ্বালাও-পোড়াও করে ধ্বংশ করতে যারা লুটপাট করছে তাদের প্রতিরোধ করতে হবে।পরিশেষে শহীদ ও আহত ভাইদের জন্য দোয়া করা হয়।

‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চুয়েট ‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

শিক্ষা ও ক্যাম্পাস

৮ ঘন্টা আগে

পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

পবা পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

রাজশাহীর পবা উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী

৮ ঘন্টা আগে

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জনসচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি।

জাতীয়

১২ ঘন্টা আগে

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

ছায়া মন্ত্রিসভা বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

সরকারের কার্যক্রম তদারকি ও জবাবদিহি নিশ্চিত করতে বিরোধী দলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

জাতীয়

১২ ঘন্টা আগে