রাজশাহী

নগরীতে কেটে বিক্রি হবে ইলিশ, কেনা যাবে ইচ্ছে মতো

নগরীতে কেটে বিক্রি হবে ইলিশ, কেনা যাবে ইচ্ছে মতো
ফাইল ছবি

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাজশাহীর সাহেববাজার মাছপট্টিতে কেটে বিক্রি করা হবে ইলিশ। কেনা যাবে এক টুকরোও মাছ। সাহেববাজার মৎস্য ব্যবসায়ী সমিতি এই উদ্যোগ নিয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাজশাহীর সাহেববাজার মাছপট্টিতে কেটে বিক্রি করা হবে ইলিশ। কেনা যাবে এক টুকরোও মাছ। সাহেববাজার মৎস্য ব্যবসায়ী সমিতি এই উদ্যোগ নিয়েছে। এ দিন মাছবাজারে আনুষ্ঠানিকভাবে কাটা ইলিশ বিক্রির উদ্বোধন করা হবে। এতে সহযোগিতা করছে রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদ ও ব্যবসায়ী ঐক্য পরিষদ।  

রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী জানান, কাটা ইলিশ বিক্রীর  বাংলাদেশে এই প্রথম উদ্যোগ। যা রাজশাহী থেকে শুরু হচ্ছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় নগরের সাহেববাজার মাছবাজারে আনুষ্ঠানিকভাবে কাটা ইলিশ বিক্রির উদ্বোধন করা হবে। কাটা মাছ কেজি হিসাবে দাম ধরা হবে। কেটে তার অংশ হিসেবে যে দাম পড়বে, ক্রেতার কাছ থেকে তাই নেওয়া হবে। চাইলেও কেউ এক টুকরোও নিতে পারবেন।

এদিকে রাজশাহীতে অনেক আগে থেকেই বড় বড় মাছ কেটে টুকরা করে কেজি দরে বিক্রি হয়। এসব মাছ যে কেউ অল্প পরিমাণেও কিনতে পারেন। সম্প্রতি ইলিশের দাম বেশি হওয়ায় সুস্বাদু এ মাছের স্বাদ নিতে পারেন না অনেকে। বিষয়টি মাথায় রেখে ইলিশ মাছ কেটে বিক্রি সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদ।

রাজশাহীর বাজারে আকার অনুযায়ী ৩’শ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৬‘শ টাকা, ৫’শ গ্রাম ওজনের ১১’শ টাকা, ৮‘শ গ্রাম ওজনের ১৫’শ ও এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৬’শ টাকা কেজি দরে।

শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

নিবন্ধন শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

দ্রুত ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশসহ তিন দফা দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন চাকরিপ্রার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে রোববার (১১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবেন তারা।

চাকুরি ও ক্যারিয়ার

৪ ঘন্টা আগে

সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

রিয়াদের কিং খালিদ সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর বিমানবন্দরের কয়েকটি অংশ থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। আহতদের উদ্ধারে এক ডজনেরও বেশি অ্যাম্বুলেন্স বিমানবন্দরে যায়।

আন্তর্জাতিক

৪ ঘন্টা আগে

এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

অকৃতকার্য এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগসহ নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করছে সরকার। পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী কারিগরি প্রশিক্ষণ, ভাষা শিক্ষা এবং ক্ষুদ্র ব্যবসার জন্য প্রাথমিক তহবিলের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৪ ঘন্টা আগে

শাহজাহানপুরে গ্লোবাল ইসলামিক স্কুলে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

চাপাইনবয়াবগঞ্জ শাহজাহানপুরে গ্লোবাল ইসলামিক স্কুলে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে অবস্থিত গ্লোবাল ইসলামিক স্কুলে ‘শিক্ষা সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৬ ঘন্টা আগে

রুয়েটে ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার চালুর অনুমোদন রুয়েটে ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ে পৃথক ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার (Foreign Language Centre) চালুর অনুমোদন দেওয়া হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৭ ঘন্টা আগে