রাজশাহী

নতুন শিক্ষা কারিকুলাম বাতিলের দাবী

নতুন শিক্ষা কারিকুলাম বাতিলের দাবী
নতুন শিক্ষা কারিকুলাম বাতিলের দাবীতে নগরীর অভিভাবক ও শিক্ষার্থীদের মানববন্ধন।

নতুন শিক্ষা কারিকুলাম বাতিলের দাবীতে রাজশাহী মহানগরীর অভিভাবক ও শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।

নতুন শিক্ষা কারিকুলাম বাতিলের দাবীতে রাজশাহী মহানগরীর অভিভাবক ও শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। শনিবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী প্রকৌশল বিশ^বিদ্যালয়ের (রুয়েট) সামনে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে অভিভাবকরা বলেন, শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব শেষ হয়ে গেছে। এখন তারা গতানুগতিক হয়ে গেছে। শিক্ষার্থীদের মনে ঢুকেছে যেকোনভাবে ভাল নম্বর নিয়ে পাস করলেই ভাল কলেজে ভর্তি হওয়া যায়। কিন্তু এভাবে আর চলতে দেয়া যায় না। এখন একটাই দাবী পুরাতন কারিকুলাম চালু করা। তারা পাঁচ ঘন্টা পরীক্ষা চান না। তারা বছরে দুইটি পারীক্ষা চান। সেইসাথে ২০২২-২৩ সালের কারিকুলাম চালু করার জোর দাবী জানান। আর এ বিষয়ে অন্তবর্তীবালীন সরকার নিশ্চই ব্যবস্থা নেবেন বলে আশাব্যাক্ত করেন উপস্থিত অভিভাবক ও শিক্ষার্থীরা।

অভিভাবক ও শিক্ষার্থীরা বলেন, নতুন কারিকুলাম শিক্ষার্থীদের জন্য আত্মঘাতী একটি বিষয়। বিশেষ করে নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আরো আত্মঘাতী। তারা আরো বলেন, সাবেক আওয়ামী লীগ সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নেই কোন পরীক্ষা। দেখে দেখে লিখে তারা পরীক্ষা দেবে। এখানে নেই কোন পাস ফেল। এভাবে চলতে থাকলে দেশ মেধাশূন্য হয়ে পরবে। আর এটাই ছিলো বিগত সরকারের মূল লক্ষ। তারা বলেন, নতুন কারিকুলাম শিক্ষকরাই ভালভাবে বুঝতে পারেন না। এ অবস্থা শিক্ষক ও অভিভাবকরা কিভাবে তার সন্তানদের শেখাবেন বলে উল্লেখ করেন তারা। মানববন্ধনে উপস্থিত ছিলেন অভিভাবক রোজি খন্দকার, মামুনুর রশিদ, মাহাবুবুল আলম, সায়মন ইসলাম ড. সোহেল ইসলাম, সানজিদা সুলতানা. তাহমিনা আজিজ, রাজিয়া সুলতানা, আব্দুল হাকিম, মোতাহার হোসেন, শিক্ষার্থী সারা এ্যানজেলিন, ইসরাত জাহান, তানিসা খন্দকার, ইউসুফ ও তাসকিয়া রহমানসহ অভিভাবক ও শিক্ষার্থী মিলে শতাধিক উপস্থিত ছিলেন।

‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চুয়েট ‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

শিক্ষা ও ক্যাম্পাস

৫ ঘন্টা আগে

পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

পবা পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

রাজশাহীর পবা উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী

৫ ঘন্টা আগে

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জনসচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি।

জাতীয়

৯ ঘন্টা আগে

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

ছায়া মন্ত্রিসভা বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

সরকারের কার্যক্রম তদারকি ও জবাবদিহি নিশ্চিত করতে বিরোধী দলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

জাতীয়

৯ ঘন্টা আগে