রাজশাহী

চলনবিলে অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ শিকার, বিএনপির ৮ নেতাকর্মীর নামে মামলা

চলনবিলে অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ শিকার, বিএনপির ৮ নেতাকর্মীর নামে মামলা
ছবি: সংগৃহীত

চলনবিলে অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ শিকার, বিএনপির ৮ নেতাকর্মীর নামে মামলা

নাটোরের সিংড়ায় চলনবিলে অবৈধভাবে বানার বাঁধ দিয়ে মাছ শিকারের অভিযোগে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিনসহ ৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন বাদী হয়ে সিংড়া থানায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে এ মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন- সিংড়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, বিএনপি কর্মী রানা, মতিন, করিম, জাফর, রাজিব, ফারুক ও দুলাল।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সিংড়া চলনবিলে পৌর এলাকার পাটকোল বিল ও পাটকোল বেইলি ব্রিজ এলাকায় অবৈধ বানার বাঁধ দিয়ে মাছ শিকার করে আসছিলেন বিএনপির নেতাকর্মীরা। এ অভিযোগে গত ৩১ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা। এসময় অবৈধ বানার বাঁধ অপসারণ করা হয়। পরে বিএনপির ৮ নেতাকর্মীর নামে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন- ১৯৫০ সালের ৫ ধারায় মামলা করা হয়।

এ বিষয়ে সিংড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন বলেন, বেশ কিছুদিন ধরে কয়েকজন অবৈধভাবে বানার বাঁধ দিয়ে মাছ শিকার করে আসছিল। পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় ৮ জনের নামে মামলা দায়ের হয়েছে।

সিংড়া থানার কর্মকর্তা ওসি আবুল কালাম বলেন, সিংড়া উপজেলা মৎস্য কর্মকর্তা বাদী হয়ে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে ৮ জনের নামে একটি মামলা দায়ের করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দলীয় প্রতীকে হবে না স্থানীয় সরকার নির্বাচন: চিফ হুইপ

নির্বাচন দলীয় প্রতীকে হবে না স্থানীয় সরকার নির্বাচন: চিফ হুইপ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন কোনো দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। তিনি বলেন, নির্বাচনে কোনো ধরনের প্রভাব বিস্তার বা প্রশাসনিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না।

রাজনীতি

১ মিনিট আগে

চাঁদাবাজি দমনে কঠোর প্রধানমন্ত্রী, এমপিদের দিলেন ৬ নির্দেশনা

৬ নির্দেশনা চাঁদাবাজি দমনে কঠোর প্রধানমন্ত্রী, এমপিদের দিলেন ৬ নির্দেশনা

চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ এবং দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করাসহ দলীয় সংসদ সদস্যদের ছয়টি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

জাতীয়

১৮ মিনিট আগে

রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত, আহত ২৪

সৌদি রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত, আহত ২৪

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

জাতীয়

৫৬ মিনিট আগে

সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বিএনপি সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের (এমপি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জাতীয়

৮ ঘন্টা আগে

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ক্রিকেট পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে ৩২ রানে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনালে উঠেছে বাংলাদেশ।

খেলা

৮ ঘন্টা আগে

ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তান ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শাসনাধীন খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সরকার ভেঙে জরুরি অবস্থা জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। প্রাথমিকভাবে ছয় মাসের জন্য এ ব্যবস্থা কার্যকর থাকবে।

আন্তর্জাতিক

৮ ঘন্টা আগে