রাজশাহী

আইনশৃঙ্খলা বাহিনীর দায়েরকৃত মিথ্যা মামলা পুনঃতদন্তের দাবি

আইনশৃঙ্খলা বাহিনীর দায়েরকৃত মিথ্যা মামলা পুনঃতদন্তের দাবি
সংগ্রহীত

আওয়ামী শাসনামলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে সমস্ত মিথ্যা মামলা দায়ের করেছে বলে অভিযোগ রয়েছে সেগুলোর পুনঃতদন্ত দাবি করা হয়েছে।

আওয়ামী শাসনামলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে সমস্ত মিথ্যা মামলা দায়ের করেছে বলে অভিযোগ রয়েছে সেগুলোর পুনঃতদন্ত দাবি করা হয়েছে। উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে মিথ্যা মামলা সম্পর্কে অভিযোগ গ্রহণ এবং পরে মামলাগুলোর বিচার বিভাগীয় তদন্ত দাবি করা হয়েছে।

রোববার রাজশাহীতে এক ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আয়োজন করা মানববন্ধন কর্মসূচিতে এ দাবি করা হয়। নগরের রেলগেট এলাকায় বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য দেন। মানববন্ধন থেকে বক্তারা মিথ্যা মামলায় যারা হয়রানির শিকার হয়েছেন তাদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।

বক্তারা বলেন, ২০১৯ সালের ২৩ অক্টোবর রাজশাহী নগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) তৎকালীন উপপরিদর্শক (এসআই) মাহবুব হাসান সাদাপোশাকে নগরের গোরহাঙ্গা এলাকার বাসিন্দা মাসুদ রানা সরকারেরর বাড়ি যান এবং তার ছেলে রাজিবকে মাথায় অস্ত্র ঠেকিয়ে তাকে নগরীর শিমলা বাগানে তুলে নিয়ে যান। এরপর মাহবুব মাসুদকে মোবাইল ফোনে জানান, এখনই ৫ লাখ টাকা না দিলে তার ছেলেকে ক্রসফায়ারে দেওয়া হবে। ভয়ে মাসুদ এসআই মাহবুবের হাতে ৫ লাখ টাকা তুলে দেন। কিন্তু তারপরেও রাজিবকে ছাড়া হয়নি। পরদিন মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়। দীর্ঘ ১৬ মাস কারাভোগের পর জামিনে রাজিব জামিন পান। মামলা এখনও চলমান।

মানববন্ধনে বক্তারা বলেন, এমন ভুক্তভোগী রাজিব হাজার হাজার আছে। আবার মাহবুবের মতো অসাধু পুলিশ কর্মকর্তাও হাজার হাজার আছে। তারা সাধারণ মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। পরিবারগুলো মামলা টানতে টানতে হয়রান হয়ে পড়েছেন। এতদিন তারা ভয়ে মুখ খুলতে পারেননি। এখন কথা বলার মতো পরিবেশ তৈরি হওয়ায় সবাই তাদের নির্যাতনের কথা প্রকাশ করছেন। এখন সময় এসেছে কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার।

তারা বলেন, ‘বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এতদিনে যে সমস্ত মিথ্যা মামলা করেছে বলে অভিযোগ আছে সেগুলোর তথ্য সংগ্রহ করতে হবে। অন্তবর্তীকালীন সরকারের কাছে দাবি, সরকার যেন উচ্চপর্যায়ের একটি কমিটি করে মিথ্যা মামলার ব্যাপারে ভুক্তভোগীদের অভিযোগ গ্রহণ করে। এরপর মামলাগুলোর যেন বিচার বিভাগীয় তদন্ত হয়। পুনঃতদন্ত করলে হাজার হাজার মিথ্যা মামলা সামনে আসবে। ভুক্তভোগী পরিবারগুলো মুক্তি পাবে। তখন অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যাবে।’

রাজশাহীর জ্যেষ্ঠ সাংবাদিক সাইদুর রহমান মানববন্ধন পরিচালনা করেন। বক্তব্য দেন- সাংবাদিক রিমন রহমান, ভুক্তভোগী রাজিব, সাংবাদিক মাসুদ রানা রাব্বানীসহ আরও অনেকে।

 

ইবির বায়োটেকনোলজি বিভাগে গবেষণাভিত্তিক পোস্টার প্রেজেন্টেশন

ইবি ইবির বায়োটেকনোলজি বিভাগে গবেষণাভিত্তিক পোস্টার প্রেজেন্টেশন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক সেমিনারের অংশ হিসেবে গবেষণাভিত্তিক প্রজেক্ট পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৩ ঘন্টা আগে

রাজশাহীতে বাড়ি থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

হত্যার সন্দেহ রাজশাহীতে বাড়ি থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজশাহী নগরের কেদুর মোড় এলাকায় একটি বাড়ি থেকে বেলী রানী (৭০) নামের এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহে আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

রাজশাহী

৮ ঘন্টা আগে

রাজশাহীতে ৮৫ পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিলেন রাসিক প্রশাসক

প্রতিটি মণ্ডপ পাবে ২০ হাজার টাকা রাজশাহীতে ৮৫ পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিলেন রাসিক প্রশাসক

রাজশাহী মহানগরীর ৮৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৭ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। প্রতিটি পূজামণ্ডপে ২০ হাজার টাকা করে এ অনুদান দেওয়া হয়।

রাজশাহী

১১ ঘন্টা আগে

নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

ল্যাপটপ উদ্ধার নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ।

রাজশাহী

১১ ঘন্টা আগে